শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

রাণীশংকৈলে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

সুজন আলী:   |   বুধবার, ১৩ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৬৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাণীশংকৈলে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
১২

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় রবি মৌসুমে বিভিন্ন ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা ও কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

বুধবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্পসারণ অধিদপ্তরের আয়োজনে বিতরণ কার্যক্রম উদ্ভোধনী অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি রজব আলী, বিএনপির যুগ্ম সম্পাদক মুনিরুজ্জামান মনি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সামিয়েল মার্ডে, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: রুপম চন্দ মহন্ত, প্রেসক্লাব সভাপতি মোবারক আলী, সফিকুল ইসলাম শিল্পি, সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম প্রমুখ। এসময় উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ ও কৃষক কৃষাণীরা উপস্থিত ছিলেন।

প্রণোদনা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এ উপজেলায় মোট ৯ হাজার ৬’শ ৫০ জন কৃষককের মাঝে বিনামূল্যে ২০ কেজি গম, ২ কেজি ভূট্টা, ১ কেজি সরিষা, ১ কেজি শীতকালীন পেঁয়াজ,চিনাবাদাম বীজ ও প্রত্যেক কৃষক পর্যায় আনুপাতিক হারে সর্বোচ্চ ২০ কেজি ডিএপি এবং ১০ কেজি করে এমওপি রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com