শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

লংগদুতে জামায়াতের শব্বেদারী অনুষ্ঠিত

তাজ মাহমুদ   |   শনিবার, ১৬ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৫২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

লংগদুতে জামায়াতের শব্বেদারী অনুষ্ঠিত

১৫ নভেম্বর, ২০২৪ ইং তারিখ শুক্রবার রাত ৮ টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মাইনীমুখ ইউনিয়ন পশ্চিমের আয়োজনে স্থানীয় একটি মসজিদে এক শব্বেদারী (নৈশ ইবাদত) অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আমীর মোঃ আব্দুল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত শব্বেদারীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্রগ্রাম অঞ্চল টীম সদস্য মাওলানা মোঃ মোস্তাফিজুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ নুরুল আবছার, সাবেক উপজেলা আমীর অধ্যক্ষ মাওলানা মোঃ ফেরদৌস আলম, উপজেলা আমীর মাওলানা মোঃ নাছির উদ্দীন, নায়েবে আমীর মাওলানা এএলএম সিরাজুল ইসলাম।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন লংগদু সদর ইউনিয়নের আমীর ও শ্রমিক কল্যান ফেডারেশন উপজেলা সভাপতি মোঃ  মঞ্জুরুল হক, মাইনীমুখ পুর্ব ইউনিয়নের সেক্রেটারি মাওলানা মোঃ নুরুন্নবীসহ প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আজ সাধারন মানুষ স্বপ্ন দেখছে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নিয়ে। তারা চায় দেশের আগামী দিনের নেতৃত্ব দিবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

আর তাই বাংলাদেশকে নেতৃত্ব দিতে হলে, দেশের মানুষের আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটাতে হলে, জামায়াতে ইসলামীকে নেতৃত্বের আসনে দেখতে চাইলে এ সংগঠনের প্রত্যেক নেতা কর্মীকে যোগ্য নেতৃত্ব হিসেবে গড়ে তুলতে হবে, নিজকে প্রস্তুত করতে হবে। কাঙ্খিত সমাজ ও রাষ্ট্র সংস্কারের কাজে, সামাজিক সেবা বা কাজের মাধ্যমে  সাধারণের মাঝে স্থান করে নিতে হবে।

আর এটা করতে সক্ষম হলেই বাংলাদেশ জামায়াতে ইসলামী তার কাঙ্খিত লক্ষ্যে পৌছাতে সক্ষম হবে এবং মানুষের আশা আকাঙ্খার প্রতিফলন ঘটাতে পারবে। তিনি আরো বলেন এই শব্বেদারী বা নৈশ ইবাদতের মাধ্যমে আমাদের সকলকে কাঙ্খিত লক্ষ্য অর্জনে যোগ্য ও দক্ষ কর্মী হিসেবে নিজেকে গঠন করতে হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com