এস এম নওশের | বুধবার, ২০ নভেম্বর ২০২৪ | প্রিন্ট | ৬৬ বার পঠিত | পড়ুন মিনিটে
ঢাকা দেশের রাজধানি হলেও অত্যন্ত অপরিকল্পিত একটা শহর।বিভিন্ন দিকে সময়ের প্রয়োজনে এটি বাড়লেও হয়নি অবকাঠামো গত উন্নয়ন।রাখা হয়নি পয় নিস্কাশন ব্যবস্থা।এই শহরের সাথে আশ পাশের শহর গুলার নেই দ্রুত চলাচলকারী রেল যোগাযোগ।ফলে চাকরি সুত্রে অনেক কেই ঢাকাতেই থেকে যেতে হচ্ছে।প্রসাশনিক বিকেন্দ্রীকরণ করন না করার কারনে সারা দেশ থেকে সকলকে আসতে হয় এবং এই সংখ্যাটা অনেকেই বলেন এক কোটির কম নয়।
পাব্লিক ট্রান্সপোর্ট এর অবস্থা তথইবচ।পুরানা লক্কর ঝক্কর বাস কালো ধোয়া ছাড়ে।এখন প্রাইভেট গাড়ির সংখ্যাও অনেক।ফলে পুরা শহরের বায়ু দুষন আজ মারাত্মক পর্যায়ে চলে গেছে।শহরে নেই তেমন গাছপালা। ফলে বায়ু দুষন বাড়ছেই।শীতকালের শুস্ক মৌসুমে এই দুষণের মাত্রা আরো অনেক বেশি বেড়ে যায়। বিভিন্ন জায়গায় নির্মান কাজ চলার ফলে বাতাসে প্রচুর ধুলাবালির কণা বা ডাস্ট পার্টিক্যাল ভেসে বেড়ায়।ফলে শ্বাস তন্ত্র জনিত রোগ যেমন এজমা, ব্রংকাইটিস,ব্রংকিওলাইটিস , ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত রুগির সংখ্যা বেড়েই চলেছে। এই ব্যাপারে সরকারের কার্যকর পদক্ষেপ নেয়া অত্যন্ত জরুরি।সেই সাথে প্রয়োজন ব্যাপক গণ সচেতনতার
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com