তানভীর ইসলাম আলিফ: | শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ | প্রিন্ট | ১০৭ বার পঠিত | পড়ুন মিনিটে
কুমিল্লার হোমনায় কিশোর গ্যাংয়ের সদস্যরা হামলা চালিয়ে বিকাশ ব্যবসায়ীর কাছে থেকে নগদ টাকা ছিনতাই ও ব্যবসয়ীকে বেধরক মারধর করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে।
আহত বিকাশ ও কসমেটিক ব্যবসায়ী মো. রমজান মিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি করা হয়েছে। সে উপজেলার ৩নং দুলালপুর-কাশিপুর গ্রামের মো. সাকু মিয়ার ছেলে মো. রমজান মিয়া।
গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার দুলালপুর বাজারের দোকান থেকে বাড়ি ফেরার পথে চিহ্নিত হামলা কারীরা তাকে ডেকে নিয়ে দুলালপুর চন্দ্রমনি উচ্চ বিদ্যালয়ের প্রথম গেটের ভেতরে অতর্কিত হামলার ঘটনা ঘটে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com