শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নীলফামারীতে শহিদ জিয়া পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত

নীলফামারী প্রতিনিধি   |   সোমবার, ২৫ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৯৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নীলফামারীতে শহিদ জিয়া পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত
১৬

শহীদ জিয়া পরিষদ নীলফামারী জেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা সোমবার সন্ধ্যায় পৌর বাজারস্থ জেলা বিএনপি র্কাযালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে জেলা বিএনপির সভাপতি আ.খ.ম আলমগীর সরকার ও প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাধারণ সস্পাদক জহুরুল আলম। পরিচিতি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ জিয়া পরিষদ নীলফামারী জেলা শাখার সভাপতি রাইসুর ইসলাম সিরাজ।

বিশেষ অতিথি হিসেবে নীলফামারী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক লুৎফুল কবির চৌধুরী শুভ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোর্শেদ আযম, জেলা ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ প্রিন্স, সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক মোখলেছুর রহমান কাজল ও সদস্য সচিব আসলাম পারভেজ বিদ্যুৎ এবং নীলফামারী সরকারী কলেজ শাখার সদস্য সচিব পায়েলুজ্জামান রক্সি বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন শহীদ জিয়া পরিষদ নীলফামারী জেলা শাখার সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক রাশেদুজ্জামান সরকার রাশেদ।

সভায় নতুন কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ এবং সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদককে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন অতিথিবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে আ.খ. ম আলমগীর সরকার বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১দফা ঘোষণা করেছেন। এই ঘোষণা তৃণমুলে ছড়িয়ে দিতে শহিদ জিয়া পরিষদের প্রতিটি নেতাকর্মীকে কাজ করতে হবে। প্রসঙ্গত গত ১৬নভেম্বর রাইসুর ইসলাম সিরাজকে সভাপতি ও জসিম উদ্দিনকে সাধারণ সম্পাদক করে নীলফামারীতে শহিদ জিয়া পরিষদের ১৭সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com