শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সেনাবাহিনীর গাড়িতে হামলার প্রতিবাদে রাণীশংকৈলে অধিকার পরিষদের বিক্ষোভ

সুজন আলী:   |   মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৮২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সেনাবাহিনীর গাড়িতে হামলার প্রতিবাদে রাণীশংকৈলে অধিকার পরিষদের বিক্ষোভ
১১

ঠাকুরগাঁওয়ে সেনাবাহিনীর গাড়িতে, ইসকন সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে গণঅধিকার পরিষদ রাণীশংকৈল উপজেলা শাখা। মঙ্গলবার (২৬ নভেম্বর) রাত ৮ টায় পৌর শহরের শিবদিঘি যাত্রী ছাউনী এলাকায় অবস্থিত গণঅধিকার কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিলে তারা ইসকন, আওয়ামী লীগ ও জাতীয় পার্টির বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেন।

পরে পৌর শহরের চৌরাস্তা মৌড়ে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে বক্তব্য রাখেন, গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ মামুন, জেলা সদস্য সচিব আব্দুস সুবহান। এ সময় উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি সোহরাব আলী, সম্পাদক জাফর আলীসহ গণঅধিকার পরিষদের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ইসকন একটি সন্ত্রাসী সংগঠন ও ফ্যাসিস আওয়ামী লীগের দোসর, এরা আওয়ামী বেশে সারা দেশে নৈরাজ্য সৃষ্টি করছে।

এরই অংশ হিসেবে তারা আজ ঠাকুরগাঁয়ে সেনাবাহিনীর গাড়িতে হামলা চালায়। এবং ইসকনের বিরুদ্ধে কঠোর কর্মসূচি নেওয়ার ঘোষণা দেন তারা।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com