শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ভেনিসে শফিকুর রহমান কিরণকে গণসংবর্ধনা প্রধান

মোহাম্মেদ উল্লাহ সোহেল ইতালি ব্যুরো প্রধান :   |   শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ১৭২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভেনিসে শফিকুর রহমান কিরণকে গণসংবর্ধনা প্রধান
১৮

ইতালিস্থ শরীয়তপুর জেলা বিএনপি ভেনিস শাখার আয়োজনে ভেনিস বিএনপি’র সভাপতি আব্দুল আজিজ সেলিম এর সভাপতিত্বে এবং ইব্রাহিম সরদার ও আকবর খান এর যৌথ পরিচালনায় সিনেমা ওয়ারা মারঘেরা হল রুমে, সাবেক সংসদ সদস্য, শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য জনাব শফিকুর রহমান কিরণ কে গণসংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। পবিত্র কোরআন তেলাওয়াত ও দলীয় সংগীত পরিবেশন এর মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু করেন।

সে সময় প্রধান অতিথি হিসেবে আসন অহংকৃত করেন আলহাজ্ব শফিকুর রহমান কিরণ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইতালি বিএনপির সাধারণ সম্পাদক ঢালী নাসির উদ্দিন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইতালি বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি জনাব হালিম খান সহ ইতালি বিএনপি নেতৃবৃন্দগন। এবং ইতালির প্রভিন্স বিএনপির নেতাকর্মীরা উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

শুভেচ্ছা বক্তব্য রাখেন ভেনিস বিএনপির সিনিয়র সহ-সভাপতি জনাব জব্বার মাঝি।এ সময় উপস্থিত ছিলেন ভেনিস বিএনপি, যুবদল, ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিশেষ বক্তা ইতালি বিএনপির সাধারণ সম্পাদক ঢালী নাসির উদ্দিন বলেন আপনারা আগামী নির্বাচনে বিএনপিকে ভোট দিয়ে জনাব শফিকুর রহমান কিরণকে ভোট দিয়ে সংসদ সদস্য বানালে আগামীতে জনাব শফিকুর রহমান কিরণ মন্ত্রিত্ব পাওয়ার সম্ভাবনা আছে। আর তিনি যদি মন্ত্রী হন অবহেলিত শরীয়তপুর ব্যাপক উন্নয়ন হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com