শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বদলগাছীতে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১

সাগর হোসাইন:   |   শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৮০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বদলগাছীতে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১

বদলগাছীতে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১।নওগাঁর বদলগাছীতে বাসের ধাক্কায় নাঈম হোসেন (১৯) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহত নাঈম হোসেন (১৯) উপজেলার সাদিশপুর গ্রামের মো. মজনুর ছেলে বলে জানা গেছে।

শুক্রবার (২৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বদলগাছী পল্লী বিদ্যুৎ (সাব- সেশ্টন)অফিস সংলগ্ন জয়পুর রোডে পাশে এ দূরঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নাইম তার বাড়ি সাদিশপুর হতে বদলগাছী দিকে মোটরসাইকেল যোগে আসছিল। এমতাবস্থায় বদলগাছী হতে জয়পুরহাট গামী একটি বাস ( হানিফ এন্টারপ্রাইজ যাহার নিবন্ধন নং ঢাকা মেট্রো-ব ১৪-১৪৮৫) জয়পুরহাট যাওয়ার পথে বদলগাছী পল্লী বিদ্যুৎ (সাব- সেশ্টন) সংলগ্ন জায়গায় দূর্ঘটনাটি ঘটনায়। দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নাঈম ঘটনাস্থলেই নিহত হোন।

বিষয় টি নিশ্চিত করেছেন বলদগাছী থানার অফিসার ইনচার্জ( ওসি) শাহ্জাহান আলী।তিনি জানান , মোটরসাইকেল আরোহী নাঈমকে অপর দিক থেকে আসা বাস সরাসরি ধাক্কা দিলে ঘটনাস্থলে সে প্রাণ হারায়।

ঘটনার পর ঘাতক বাস চালক পালিয়ে গিয়েছে। মরদেহ উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ।
তিনি আরও জানান, এবিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com