শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নানা আয়োজনে ইবি সিআরসির ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ইবি প্রতিনিধি   |   শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৯৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নানা আয়োজনে ইবি সিআরসির ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
১৩

‘থেকে একসাথে যুক্ত, করবো পৃথিবী পথশিশু মুক্ত’ এই স্লোগানকে সামনে রেখে ২০১৬ সালের ৫ই ডিসেম্বর প্রতিষ্ঠিত হয় কাম ফর রোড চাইল্ড (সিআরসি) ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা। নানা আয়োজনে মধ্য দিয়ে আজ শনিবার সংগঠনটির ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়। পরে শিশুদের নিয়ে অংক দৌড়, বিস্কুট খেলা সহ বিভিন্ন খেলার আয়োজন করা হয়। এতে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

এসময় সংগঠনটির সভাপতি ইমদাদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আ.ব.ম সাইফুল ইসলাম সিদ্দিকী এবং মার্কেটিং বিভাগের অধ্যাপক মাজেদুল হক নয়ন। এছাড়াও সংগঠনটির সাধারণ সম্পাদক মশিউর রহমানসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে ইমদাদুল হক বলেন, কাম ফর রোড চাইল্ড শিশু অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি সকল শ্রেণীর অসহায় মানুষদের সাহায্য করার প্রচেষ্টায় দৃঢ় প্রতিজ্ঞ। তাই আমাদের যা কিছু বাড়তি আছে তা অসহায় মানুষগুলোর মাঝে বিলিয়ে দেই। আমরা অধিকার বঞ্চিত শিশুদের পাশে দাড়াই।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com