শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ভুরুঙ্গামারীতে ট্রাক ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়ে নিহত, আহত ৪

মোঃরাহিজুল ইসলাম   |   বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৩২১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভুরুঙ্গামারীতে ট্রাক ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়ে নিহত, আহত ৪
৫৪

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ট্রাক ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে মা মেয়েসহ ২জন নিহত এবং ৪ জন যাত্রী গুরুত্বর আহত হয়েছে। বুধাবার (১১ ডিসেম্বর ) দুপুরে  উপজেলার সোনাহাট স্থলবন্দরগামী ঘুন্টিঘর নামক স্থানে ভূরুঙ্গামারী -সোনাহাট মহাসড়কে  এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা  হলেন ভূরুঙ্গামারী উপজেলার বঙ্গসোনাহাট  ইউনিয়নের মাহিগঞ্জ চান্দনীয়া গ্রামের মোহাম্মদ আলীর কন্যা মুন্নী আক্তার(২৫) ও তার স্ত্রী মোমেনা বেগম(৪৫)। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায় অটোরিক্সাটি যাত্রী নিয়ে ভুরুঙ্গামারীর দিকে যাওয়ার সময় সোনাহাট স্থলবন্দর গামী একটি ট্রাকের (ঢাকা মেট্রো-ঠ-২০৬৯৬৯) মুখোমুখি সংঘর্ষ হলে অটোরিক্সাটি দুমড়ে মুচড়ে ভিতরে থাকা যাত্রীরা মারাত্মকভাবে আহত হয়।

এসময় পথচারীরা আহতদের উদ্ধার করে ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুন্নি আক্তারকে মৃত ঘোষনা করে আহতদের অবস্থা আশংকাজনক হওয়ায় রংপুর রেফার্ড করলে রংপুর যাওয়ার পথে মোমেনা বেগমের মৃত্যু হয়।

ঘাতক ট্রাকটি আটক করা হলেও ট্রাকের ড্রাইভার পালিয়ে যায়। ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  মুনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com