শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চাঁপাইনবাবগঞ্জে টাউন হাইস্কুল থেকে পরিত্যক্ত অবস্থায় তিনটি ককটেল উদ্ধার

বদিউজ্জামান রাজাবাবুচাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:   |   শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ১২৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চাঁপাইনবাবগঞ্জে টাউন হাইস্কুল থেকে পরিত্যক্ত অবস্থায় তিনটি ককটেল উদ্ধার
১২

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ১৫ নং ওয়ার্ডের নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয় (টাউন হাইস্কুল) এর পুরাতন ভবনের ছাদ থেকে পরিত্যক্ত অবস্থায় তিনটি ককটেল উদ্ধার করেছে পুলিশ।

১২ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসব ককটেল উদ্ধার করা হয়৷ তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।

ককটেল উদ্ধারের বিষয় টি নিশ্চিত করেছেন, চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মো. রইস উদ্দীন।

ঘটনাস্থলে উপস্থিত এসআই মোসাব্বির আহমেদ জানান, গোপন সংবাদ এর ভিত্তিতে জানতে পারি নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয় (টাউন হাইস্কুল) এর পুরাতন ভবনের ছাদে ককটেল পড়ে আছে। পরে তিনটি ককটেল উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

উল্লেখ্য, এর আগে গত মঙ্গলবার জেলা নির্বাচন অফিসের পেছনে আম বাগান থেকে দুটি ও গত রোববার পৌরসভার ভেতরে ড্রেন থেকে পরিত্যক্ত অবস্থায় চারটি ককটেল উদ্ধার করে পুলিশ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com