শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

এশিয়া এডুকেশন অ্যাওয়ার্ড পেলেন নোবিপ্রবি নোবিপ্রবি মৎস্য ও সমুদ্র বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. আফসানা পারভীন

মিলন হুসাইন:   |   রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ১৪৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

এশিয়া এডুকেশন অ্যাওয়ার্ড পেলেন নোবিপ্রবি নোবিপ্রবি মৎস্য ও সমুদ্র বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. আফসানা পারভীন
২১

এশিয়া এডুকেশন অ্যাওয়ার্ড ২০২৪’ পেলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. আফসানা পারভীন। সম্প্রতি থাইল্যান্ডের ব্যাংককের হোটেল আমারিতে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে তাকে এ অ্যাওয়ার্ড দেওয়া হয়।

এশিয়া এডুকেশন কনক্লেভ এর আয়োজন করে। এবারের এশিয়ান এডুকেশন সামিটে বিশ্বের ১০টিরও বেশি দেশ থেকে প্রতিযোগীরা অংশ নেয়। এশিয়া জুড়ে শিক্ষার ওপর তাদের অসামান্য প্রভাবের জন্য ১০০ জনেরও বেশি পুরস্কারপ্রাপ্তকে সম্মানিত করা হয়। সে প্রেক্ষিতে এশিয়ায় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পর্যায়ে ‘শিক্ষায় উদ্ভাবন’ বিভাগে নোবিপ্রবির সহকারী অধ্যাপক ড. আফসানা পারভীনকে পুরষ্কৃত ও সম্মাননা প্রদান করা হয়। শিক্ষার উন্নয়ন, বৈশ্বিক দৃষ্টিভঙ্গি, ছাত্রবান্ধব শিক্ষণ শৈলি এবং সামাজিক নেতৃত্ব তৈরিতে অবদান রাখায় তাকে এ পুরষ্কারে ভূষিত করা হয়।

এ বিষয়ে অধ্যাপক ড. আফসানা পারভীন বলেন, ‘শিক্ষাদানের ক্ষেত্রে বর্তমানে উদ্ভাবনী শিক্ষা, বিশেষত শ্রেণিকক্ষে আধুনিক শিক্ষণ কৌশল প্রয়োগ এবং পদ্ধতিসমূহের হাতে কলমে শিক্ষাদানের বিষয়টি অন্তত্য গুরুত্বপূর্ণ। এই পুরস্কারটি তাদেরই দেওয়া হয়, যারা শিক্ষার্থীদের একাডেমিক ফলাফলের উন্নতি এবং শিক্ষার প্রসারে প্রকৃত সমস্যাগুলো সমাধান করতে ক্লাসরুমে নতুনত্ব আনতে ভূমিকা পালন করেন।’

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com