শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধায় ব্যাটারি চালিত রিকশা ভ্যান ইজিবাইক সংগ্রাম পরিষদের বিক্ষোভ

আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ   |   মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ১১৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধায় ব্যাটারি চালিত রিকশা ভ্যান ইজিবাইক সংগ্রাম পরিষদের বিক্ষোভ
১৩

গাইবান্ধায় সপ্তাহে ৩দিন ইজিবাইক বন্ধের সিদ্ধান্ত বাতিল নীতিমালা চূড়ান্ত করে বিআরটিএ কর্তৃক লাইসেন্স প্রদানসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ অনুষ্ঠিতসহ স্মারকলিপি প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে ব্যাটারি চালিত রিকশা ভ্যান ইজিবাইক সংগ্রাম পরিষদ গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে শহরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এক সমাবেশে মিলিত হয়। পরে ৫ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি গাইবান্ধা জেলা প্রশাসকের কাছে প্রদান করা হয়।

ব্যাটারী চালিত রিক্সা ভ্যান ইজিবাইক সংগ্রাম পরিষদের প্রধান সমন্বয়ক লাভলু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে বক্তব্য রাখেন, ব্যাটারি চালিত ইজিবাইক সংগ্রাম পরিষদের জেলা শাখার প্রধান উপদেষ্টা গোলাম রব্বানী, উপদেষ্টা আফরোজা আব্বাস, সুকুমার মোদক, সংগ্রাম পরিষদের জেলা নেতা রাজা মিয়া, শামীম আহমেদসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, যেখানে সপ্তাহের ৭ দিন গাড়ি চালিয়েও ইজিবাইক চালকরা সংসার চালাতে পারেন না, সেখানে সপ্তাহে ৩ দিন গাড়ি চালালে তারা কিভাবে সংসার চালাবে? তারা বলেন, যারা ইতোমধ্যে পৌর কর্তৃপক্ষের নির্ধারিত ৪১০০ এবং ৩৫০০ টাকা দিয়ে টোকেন নবায়ন করেছে তাদেরকেও ৬৫০ টাকা দিয়ে হলুদ এবং সবুজ প্লেট নিতে বাধ্য করছে পৌর কর্তৃপক্ষ।

সমাবেশে, শহরের যানজট নিরসনের জন্য বাইপাস সড়ক নির্মাণ, পৌর সড়ক প্রশস্থকরণ, ইজিবাইক স্ট্যান্ড এবং সড়ক-মহাসড়কে স্বল্প গতির যানবাহনের জন্য একটি আলাদা পৃথক লেন নির্মাণের দাবি জানানো হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com