শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

উন্নত ভবিষ্যৎ গড়তে শিশুদের হাতে এন্ড্রোয়েড সেট নয়:- অধ্যক্ষ হেলালী

ইসমাইল ইমন   |   সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৮৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

উন্নত ভবিষ্যৎ গড়তে শিশুদের হাতে এন্ড্রোয়েড সেট নয়:- অধ্যক্ষ হেলালী
১৪

বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরের সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী শিশুদের উন্নত ভবিষ্যৎ গঠনে এন্ড্রোয়েড সেট ব্যবহারের বিরোধিতা করেছেন। তিনি বলেছেন, “আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তাদের হাতে এন্ড্রোয়েড সেট তুলে দিলে জাতির ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হবে।” ২৩ ডিসেম্বর সকালে চট্টগ্রাম নগরীর রেনেসাঁ স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ফলাফল ঘোষণা ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেনেসাঁ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ফাহমিনা কাদেরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সিএসটিআই-এর সিইও ইঞ্জিনিয়ার মাহবুবুল হাসান রুমী। মোহাম্মদ ইব্রাহীমের সঞ্চালনায় আয়োজিত এই সমাবেশে আরও বক্তব্য রাখেন মোহাম্মদ ফেরদৌস, ডা. খালেদ, জানে আলম, গিয়াস উদ্দীন, ফারজানা পারভেজ শিশির, মিনাজ আহমেদ এবং ইফতেখার আলম। অধ্যক্ষ হেলালী তার বক্তব্যে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে বই পড়া এবং খেলাধুলার গুরুত্বের ওপর জোর দেন।

তিনি বলেন, “শিক্ষার্থীদের প্রযুক্তি নির্ভরতার বাইরে রেখে তাদের সৃজনশীল চর্চা ও মানবিক গুণাবলী বিকাশে উৎসাহিত করা উচিত।” অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা যদি শিশুদের হাতে ছোট বয়সে এন্ড্রোয়েড সেট তুলে দেন, তবে তাদের মনোযোগ পড়াশোনা ও নৈতিক উন্নতির পরিবর্তে প্রযুক্তি নির্ভরতায় আটকে যাবে।” অনুষ্ঠানের অন্যান্য বক্তারাও শিক্ষার গুণগত মান উন্নয়নে যৌথ প্রচেষ্টার আহ্বান জানান।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com