শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

যৌক্তিক সময়ে এদেশের মানুষ নির্বাচন দেখতে চায় – শামা ওবায়েদ

আব্দুস সালাম মোল্লা   |   সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ১২৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

যৌক্তিক সময়ে এদেশের মানুষ নির্বাচন দেখতে চায় – শামা ওবায়েদ
১১

আমরা অন্তবর্তীকালীন সরকারকে সমর্থন দিয়েছি কিন্তু একটি যৌক্তিক সময়ে এদেশের মানুষ নির্বাচন দেখতে চায়। নির্বাচন না হলে জনগনের দ্বারা নির্বাচিত সরকার না আসলে, ততক্ষন পর্যন্ত সকল সমস্যা সমাধান করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু। সোমবার (৩০ ডিসেম্বর) ফরিদপুরের নগরকান্দা সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমি স্কুল মাঠে অসহায় শীতার্থদের মাঝে কম্বল বিতরন অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি আরো বলেন বিএনপি একটি সুশৃঙ্খল দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ বিএনপির নাম ভাঙ্গিয়ে কেউ চাঁদাবাজি করলে তাকে পুলিশে ধরিয়ে দিন। আমার নির্বাচনী এলাকা নগরকান্দা-সালথায় কেউ অন্যায় করলে সে আমার যত কাছের লোকই হোক তাকে ছাড় দেওয়া হবে না। কম্বল বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সহ-সভাপতি মাহবুব আলী মিয়া, সাধারন সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, পৌর বিএনপি নেতা ফকরুজ্জামান ফকো, যুবদল নেতা তৈয়াবুর রহমান মাসুদ, হেলাল উদ্দিন হেলাল, রবিউল ইসলাম বাবু সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ সময় সহস্রাধিক শীতার্থদের মাঝে কম্বল বিতরন করা হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com