শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

থার্টি ফার্স্ট_নাইট 2025 উদযাপন উপলক্ষে যশোর পুলিশের কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার

যশোর জেলা প্রতিনিধিঃ   |   মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ১০৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

থার্টি ফার্স্ট_নাইট 2025 উদযাপন উপলক্ষে যশোর পুলিশের কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার
১১

যশোরে আজ(৩১ডিসেম্বর) রাতে ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে সমগ্র জেলায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। ইংরেজি নববর্ষকে কেন্দ্র করে সদরসহ প্রতিটি থানা এলাকায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে।

জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তল্লাশিতে থাকবে পুলিশি চেকপোস্ট ও নিয়মিত পুলিশি টহল। যেকোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে থাকবে জেলা পুলিশের একাধিক বিশেষ টিম। শহরের গুরুত্বপূর্ণ স্থানে পোশাকের পাশাপাশি থাকবে সাদা পোশাক ও জেলা গোয়েন্দা শাখার(ডিবি) একাধিক টিম। আগাম ও গোপন তথ্য সংগ্রহে থাকবে ডিএসবি’র পর্যাপ্ত সংখ্যক সদস্য ।

এছাড়া ফানুস ওড়ানো, আতশবাজি ও পটকা ফোটানো বন্ধে আমাদের একাধিক টিম নিয়মিত টহল ও নজরদারি থাকবে। যদি কেউ এই নির্দেশনা উপেক্ষা করে ফানুস কিংবা আতশবাজি ফোটায় অথবা চেষ্টা করে তবে তার/তাদের বিরুদ্ধে জেলা পুলিশ আইনানুগ কঠোর ব্যবস্থা গ্ৰহণ করবে।এব্যাপারে ফানুস, আতশবাজি ও পটকা বিক্রয় না করতে সংশ্লিষ্ট বিক্রেতাদের বিশেষ অনুরোধ জানানো হল।

সোশ্যাল মিডিয়ায় থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে বিভিন্ন প্রকার গুজব ও অপপ্রচার রোধে আমাদের সাইবার পেট্রোলিং টিম সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে।শহর ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যানজট নিরসন ও বেপরোয়া গাড়ি চলাচল নিয়ন্ত্রণে আমাদের ট্রাফিক পুলিশ মোতায়েন আছে।

থার্টি ফার্স্টকে কেন্দ্র করে আপনার এলাকায় যদি কোন ধরণের বিশৃঙ্খলা সৃষ্টি হয় কিংবা আগাম তথ্য থাকে তাহলে বাংলাদেশ পুলিশের জাতীয় পরিসেবা-৯৯৯ অথবা আমাদের জেলা পুলিশের অফিশিয়াল ফেসবুক পেজে তথ্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।

যশোর পুলিশ সুপারের অফিসিয়াল ফেসবুক পেজের তথ্য অনুযায়ী।জেলা পুলিশ তথা বাংলাদেশ পুলিশ আপনাদের সেবাই সর্বদা বদ্ধপরিকর।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com