এস এম নওশের: | বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট | ১২৫ বার পঠিত | পড়ুন মিনিটে
জোটে যদি মোটে একটি পয়সা
আহার কিনিও ক্ষুধার লাগি
তবে জোটে যদি দুই
ফুল কিনে নিও হে অনুরাগী
ফুল ভালোবাসেনা এমন লোক খুব বিরল
ফুল হল ভালোবাসা আর পবিত্রতার প্রতীক।চট্টগ্রাম ডিসি পার্কে হচ্ছে এক মাস ব্যাপী ফুলের মেলা। শুরু হয়েছে জানুয়ারি ৫ তারিখ।শেষ হবে ফেব্রুয়ারীর ৫ তারিখ।

চট্টগ্রাম বাচ্চাদের মামা বাড়ি বেড়াতে গিয়ে পুরো পরিবার সহ গিয়েছিলাম চিটাগাং শহরের বাইরে পোর্ট বাই পাস রোডের ধারে ৬০০ একর জায়গার উপর নির্মিত ডিসি পার্কে ফুলের মেলায়। বিশাল এলাকা জুড়ে কেবল দেশী বিদেশী হরেক রকম ফুল আর ফুল।জায়গাটা একেবারেই নতুন।মুল কাজের ৭০ ভাগ শেষ হয়েছে বাকি ৩০ ভাগ চলছে।জন প্রতি ৫০ টাকা টিকিট কেটে আমরা প্রবেশ করলাম।অনেকের একটু কনফিউশন থাকতে পারে।এই ফুলের মেলা টা হচ্ছে ডিসি পার্ক।
ডিসি হিলে নয়।ডিসি হিল যেটা সেটা শহরের ভেতরে।এটা মুল শহরের বাইরে।এখানে বাচ্চাদের জন্যে কিছু কিছু রাইড বসানো হয়েছে বাকি গুলা বসানোর কাজ চলছে।এই জায়গাটা আগে ধান ক্ষেত ছিল।কৃত্রিম ভাবে বানানো হয়েছে বিশাল এক লেক। এখানে কায়াকিং সহ বোটিং এর ব্যবস্থা আছে।যারা কায়াকিং করতে মহামায়া লেকে যেতেন তারা এখানে আসতে পারেন
আরো কিছু পুকুর কাটা হয়েছে।যার পাড়ের মাটি এখনো বেশ নরম আছে।ফুলের মধ্যে আছে বিভিন্ন জাতের গোলাপ, টগর, গাঁদা, জুই চামেলি হাস্না হেনা বিদেশি জাতের মধ্যে গ্লাডিওলাস ক্যামেলিয়া রডোডেন্ড্রন ইত্যাদি।তবে ফুল প্রেমিদের আশা হত হবার একটা কারন আছে।তা হল এই ফুলের মেলা কেবল ই ফুলের প্রদর্শনী।কেউ পছন্দ মত ফুল কিনে নিয়ে যেতে পারবেন না আপাতত।
মাত্র তো কেবল মেলা শুরু।পরে হয়ত ফুল বিক্রির ব্যবস্থাও থাকতে পারে।সকল কে এক রাশ ফুলেল ভালোবাসা।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com