শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধায় শীতার্ত মানুষ পেল আইএফআইসি ব্যাংকের কম্বল

আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ   |   শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   ১১৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধায় শীতার্ত মানুষ পেল আইএফআইসি ব্যাংকের কম্বল
১২

গাইবান্ধায় ২৫০জন হত দরিদ্র অসহায় শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছে আইএফআইসি ব্যাংক।

৯ জানুয়ারি বৃহস্পতিবার বিকালে জেলার পলাশবাড়ী শাখা আইএফআইসি ব্যাংক এর উদ্যোগে নিজ কার্যালয় ভবন থেকে এ কম্বল বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন পলাশবাড়ী আইএফআইসি ব্যাংক শাখার কাষ্টমার সার্ভিস ম্যানেজার হাবিবুললাহ সাদ্দাম, মার্কেটিং এন্ড সেলস অফিসার নওয়াজ হোসেন।

এ সময় পলাশবাড়ী শাখা আইএফআইসি ব্যাংক শাখা ব্যবস্থাপক সাজিদ রশীদ জানান, ব্যাংকের নানা কর্মসূচীর অংশ হিসেবে সমাজের পিছিয়ে পড়া হতদরিদ্র জনগোষ্ঠির মাঝে শীত নিবারনের জন্য দেশব্যাপী কম্বল বিতরন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় পলাশবাড়ীতে ২৫০ জন সুবিধাবঞ্চিত মানুষকে কম্বল প্রদান করা হয়েছে।আগামীতেও ব্যাংকের পক্ষ থেকে এ ধরনের মানবিক কর্মসূচি অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আগত সবাই আইএফআইসি ব্যাংকের এ ধরনের মানবিক কাজের প্রশংসা করেন এবং সমাজে বিত্তশালী অন্যান্যদের এগিয়ে আসার আহ্বান জানান।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com