শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

রানীশংকৈলের সেরা কর্মী নির্বাচিত হওয়ায় সাংবাদিক সফিকুল ইসলাম শিল্পীকে সংবর্ধনা

সুজন আলী   |   সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   ১৫৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রানীশংকৈলের সেরা কর্মী নির্বাচিত হওয়ায় সাংবাদিক সফিকুল ইসলাম শিল্পীকে সংবর্ধনা
২৪

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল‌‌‌ প্রেসক্লাব সভাপতি, দৈনিক কালের কন্ঠ পত্রিকার রানীশংকৈল প্রতিনিধি সাংবাদিক সফিকুল ইসলাম শিল্পী কালের কণ্ঠের আলোচিত প্রতিবেদনের জন্য সেরা কর্মী নির্বাচিত হয়েছেন। তার এ অর্জনে রানীশংকৈল প্রেসক্লাব (পুরাতন) এর সদস্যরা সোমবার ১৩ জানুয়ারি দুপুরে প্রেসক্লাব কার্যালয়ে সভাপতি সফিকুল ইসলাম শিল্পী কে ফুল দিয়ে বরণ করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির এসময় সকল সদস্যরা তার হাতে প্রেসক্লাবের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করে তাকে অভিনন্দন জানান।

জানা গেছে, গত ১০ জানুয়ারি শুক্রবার সকালে ঢাকার বসুন্ধরায় অবস্থিত কালের কণ্ঠের কার্যালয়ে সাংবাদিক সফিকুল ইসলাম শিল্পীর হাতে ক্রেস্ট, সম্মাননাপত্র ও আর্থিক সম্মাননা তুলে দেন ইস্টওয়েস্ট মিডিয়া গ্রুপের ডিএমডি ও ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গণি চৌধুরী এবং কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক হায়দার আলী। সাংবাদিক সফিকুল ইসলাম শিল্পী কালের কণ্ঠের সেরা কর্মী নির্বাচিত হয়ে প্রেসক্লাবের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট পেয়ে তার প্রতিক্রিয়ায় জানান এ অর্জন শুধু আমার না এ অর্জন আমার উপজেলার কর্মরত সকল সাংবাদিকের।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com