শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

আদিবাসী শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ

আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ   |   শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   ১৭০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আদিবাসী শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ
২৪

ঢাকায় ‘আদিবাসী’ শিক্ষার্থীদের ওপর বর্বর হামলার প্রতিবাদ এবং হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবিতে গাইবান্ধা আদিবাসী-বাঙালি সংহতি পরিষদের উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ জানুয়ারী) সকালে গাইবান্ধা শহরের ডিবি রোডের গানাসাস মার্কেটের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

আদিবাসী-বাঙালি সংহতি পরিষদের আহবায়ক গাইবান্ধা বার অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. সিরাজুল ইসলাম বাবু এর সভাপতিত্বে সংগঠনের সদর উপজেলা শাখার আহবায়ক গোলাম রব্বানী মুসা ও সামাজিক সংগ্রাম পরিষদের সদস্য সচিব হাসান মোর্শেদ দীপনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, সাহিত্যিক অধ্যাপক মাজহারউল মান্নান, পরিবেশ আন্দোলনের নেতা ক্রীড়া সংগঠক ওয়াজিউর রহমান রাফেল, দৈনিক জনসংকেত এর সম্পাদক দীপক কুমার পাল, সামাজিক সংগ্রাম পরিষদের আহবায়ক জাহাঙ্গীর কবির তনু, আয়োজক সংগঠনের সদস্য সচিব প্রবীর চক্রবর্তী, সাম্যবাদী আন্দোলনের মঞ্জুর আলম মিঠু, বাংলাদেশ প্রগতি লেখক সংঘ এর জেলা শাখার সাধারণ সম্পাদক রজতকান্তি বর্মন, বাসদ-মার্কসবাদীর নিলুফার ইয়াসমিন শিল্পী, বিশিষ্ট আইনজীবী মোহাম্মদ আলী প্রামাণিক, অ্যাড. কুশলাশীষ চক্রবর্তী সাগর, সমাজকর্মী মনির হোসেন সুইট, আদিবাসী নেতা ব্রিটিশ সরেন, সুচিত্রা মুরমু তৃষ্ণা, শ্যামবালা প্রমুখ।

বক্তারা বলেন, ঢাকায় আদিবাসী শিক্ষার্থীদের ওপর যে হামলা হয়েছে, তা সভ্যজগতকে হার মানিয়েছে। হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। অন্যথায় গাইবান্ধা থেকেই বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।প্রতিবাদ সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com