শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

জামালপুর  পৌরসভার অবৈধ ব্যানার-ফেস্টুন অপসারণ শুরু

জামালপুর প্রতিনিধি:   |   মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   ৮৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জামালপুর  পৌরসভার অবৈধ ব্যানার-ফেস্টুন অপসারণ শুরু
১৫

জামালপুর শহরে অবৈধ ব্যানার-ফেস্টুন অপসারণ অভিযান শুরু করেছে জামালপুর পৌরসভা।

আজ(মঙ্গলবার)  দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলা এ অভিযানে প্রায় দু’শতাধিক অবৈধ ব্যানার-ফেস্টুন অপসারণ করা হয়।

শহরের ফৌজদারি মোড় সংলগ্ন, তামালতলা মোড়,দয়াময়ি মোড় হয়ে স্টেশন রোড় গেইট পাড় পর্যন্ত এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানের নেতৃত্ব দেন পৌরসভার  সচিব মো: হাফিজুর রহমান।

জানা যায়, জামালপুর শহরের যত্রতত্র বিভিন্ন প্রতিষ্ঠানের শত শত ব্যানার-ফেস্টুন ও সাইনবোর্ডে ছেয়ে গেছে। আর পৌরসভার অনুমোদন না নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান অবৈধভাবে ব্যানার-ফেস্টুন রাস্তার দু’ধারে বা উপরে বিদ্যুতের খুঁটিতে ঝুঁকিপূর্ণভাবে টাঙিয়ে শহরের সৌন্দর্যই কেবল বিনষ্ট করছে না, পৌরসভার বিপুল পরিমাণ রাজস্বও ফাঁকি দিচ্ছে।

দীর্ঘদিন পর মঙ্গলবার এসব অবৈধ ব্যানার-ফেস্টুন অপসারণে অভিযানে নামে পৌরসভা।এ অভিযানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, কোচিং সেন্টার, স্কুল-কলেজের প্রায় দু’শতাধিক অবৈধ ব্যানার-ফেস্টুন অপসারণ করা হয়।পরে বিকেল সাড়ে ৫টার দিকে  পৌরসভার এলাকায় ব্রক্ষপুত্র নদের পাড়ে এসব অবৈধ ব্যানার-ফেস্টুন পুড়িয়ে ফেলা হয়।

জামালপুর  পৌরসভার সচিব মোঃ হাফিজুর রহমান গণমাধ্যমকে জানান, আজ ২১ জানুয়ারী থেকে২৬ জানুয়ারী পর্যন্ত  মোট পাঁচ দিন এ অভিযান অব্যাহত থাকবে।এ বিষয়ে জনসাধারণকে সচেতন হওয়ারও পরামর্শ দেন তিনি।।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com