শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মেডিকেলে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের সাথে অধ্যক্ষ প্রফেসর মোঃ হারুন অর রশিদের সাথে শুভেচ্ছা বিনিময়

ফারিয়াজ ফাহিম   |   বুধবার, ২২ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   ১০৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মেডিকেলে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের সাথে অধ্যক্ষ প্রফেসর মোঃ হারুন অর রশিদের সাথে শুভেচ্ছা বিনিময়

জামালপুরে সরকারি আশেক মাহমুদ কলেজ থেকে এ বছর মেডিকেল  কলেজে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীরা সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ হারুন অর রশিদ এর সাথে শুভেচ্ছা বিনিময় করেছে। আজ(বুধবার) দুপুরে এ বছরে মেডিকেলে চান্সপ্রাপ্ত ১৬ জন শিক্ষার্থী সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ হারুন অর রশিদ এর সাথে শুভেচ্ছা বিনিময় করে। এ সময় চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের অনেক উচ্ছ্বসিত দেখা যায়।তারা তাদের এই সফলতার জন্য তাদের শিক্ষক শিক্ষিকা মন্ডলীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।

সরকারি আশেক মাহমুদ কলেজ থেকে এ বছর মেডিকেল কলেজে চান্সপ্রাপ্তরা হলেন ঢাকা মেডিকেল কলেজের নুসরাত সাদিয়া ও প্রভা,সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের সাইমুন, ময়মনসিংহ মেডিকেল কলেজের তাসমিয়া ও সাবিকুন্নাহার সুমাইয়া, রংপুর মেডিকেল কলেজের আদ্রিয়ানা,ওসমানী মেডিকেল কলেজের মাইশা ও তায়েবা, পাবনা মেডিকেল কলেজের বর্ণা,নেত্রকোনা মেডিকেল কলেজের রাজিকিল, ফরিদপুর মেডিকেল কলেজের সিথি, বগুড়া মেডিকেল কলেজের অথৈ, কুষ্টিয়া মেডিকেল কলেজের  মায়মুনা মিথুন, হবিগঞ্জ মেডিকেল কলেজের  সুপ্তি,নেত্রকোনা মেডিকেল কলেজের সাবরুন এবং জামালপুর মেডিকেল কলেজের হ্যাপি।

সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ হারুন অর রশিদ বলেন এ বছর সরকারি আশেক মাহমুদ কলেজ হতে ১৬ জন শিক্ষার্থী মেডিকেলে চান্স পেয়েছে। তিনি প্রিয় শিক্ষার্থীদের সাফল্যের জন্য অভিনন্দন জানান ও তাদের কঠোর পরিশ্রমের মাধ্যমে মানবিক ডাক্তার হয়ে দেশের সেবায় প্রত্যোককে নিয়োজিত হওয়ার আহ্বান করেন।  শুভেচ্ছা বিনিময় এর সময় শিক্ষার্থীদের সাথে উপস্থিত ছিলেন তাদের অভিভাবক। এ সময় আরও উপস্থিত ছিলেন  সরকারি আশেক মাহমুদ কলেজের অন্যান্য বিভাগের কর্মকর্তাবৃন্দ।।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com