মোঃ রাহিজুল ইসলাম | বুধবার, ২২ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট | ৮০ বার পঠিত | পড়ুন মিনিটে
কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে আজ দুপুর দুইটা একটি শুভেচ্ছা ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ভূরুঙ্গামারী উপজেলা জামায়াতের আয়োজনে অনুষ্ঠিত এই মিছিলে নেতৃত্ব দেন কুড়িগ্রাম জেলার সাবেক আমীর ও কেন্দ্রীয় মর্জলিসের সূরা সদস্য মোঃ আজিুজির রহমান সরকার, আরও উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী উপজেলার আমীর মোঃ আনোয়ার হোসেন, উপজেলা কর্ম পরিষদর সদস্য মোঃ মিজানুর রহমান, উপজেলা কর্ম পরিষদের সদস্য মোঃ কামাল হোসেন, ভূরুঙ্গামারী সদর ইউনিয় জামায়াত আমীর মোঃ মকবুল হোসেন, ভূরুঙ্গামারী উপজেলার ছাত্র শিবিরের সভাপতি মোঃ আরিফুল ইসলাম, যুব বিভাগের অনন্য তম সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান এবং স্থানীয় জামায়াতের নেতাকর্মীরা।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্যে মোঃ আজিজুর রহমান সরকার বলেন আমীরে জামায়াতের সফরের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরে বলেন,এ সফর দলীয় কার্যক্রমকে নতুন গতি দেবে এবং সাংগঠনিক শক্তি বৃদ্ধি করবে।”তারা দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে ইসলামী আন্দোলনকে আরও বেগবান করার আহ্বান জানান। আগামী ২৪ জানুয়ারি ড. শফিকুর রহমানের কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে আগমন উপলক্ষে বিভিন্ন প্রস্তুতি কার্যক্রম চলছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com