সুজন আলী রাণীশংকৈল প্রতিনিধি: | বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট | ১৪০ বার পঠিত | পড়ুন মিনিটে
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল থানা পুলিশ জিআর মামলার সাজাপ্রাপ্ত নুরুল হুদা (৫৮) নামে এক আসামীকে গ্রেফতার করেছে। তিনি পলাতক ছিলেন। বুধবার (২২ জানুয়ারি) দিবাগত রাতে তার নিজ বাড়ি রাণীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নের ভরনিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত নুরুল হুদা মৃত শামসুল হকের ছেলে।
তিনি জিআর ৬৯/২০ মামলার ২ বছরের সাজা প্রাপ্ত আসামী। রাণীশংকৈল থানা অফিসার ইনর্চাজ (ওসি) মুহা: আরশেদুল হক বলেন,গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আজ বৃহস্পতিবার সকালে তাকে ঠাকুরগাঁও জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com