আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ | বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট | ২১৫ বার পঠিত | পড়ুন মিনিটে
সারা দেশে মাঘের হাড়কাঁপানো শীত নেমেছে। শৈত্যপ্রবাহ তো আছেই। উত্তরের জনপদ গাইবান্ধার তাপমাত্রাও কমেছে বেশ ভালোই। এ দুঃসময়ে শীতবস্ত্র কম্বল বিতরণ করে কনকনে শীতে ঠকঠক করে কাঁপা শীতার্ত মানুষের মুখে হাসি ফোটালো আবুল কাশেম ইলিমা কল্যাণ ট্রাস্ট।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারী) বিকেল ৪টায় আবুল কাশেম ইলিমা কল্যাণ ট্রাস্ট এর পরিচালক অধ্যক্ষ ইব্রাহিম আকন্দ সেলিমের উদ্যোগে জেলার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নে ট্রাস্ট কার্যালয় চত্বরে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ট্রাস্টের সাধারণ সম্পাদক তোহিদ জাহান মিতালি, কঞ্চিপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রানা আকন্দ, উদাখালি ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য সিরাজুল ইসলাম, সামাজ সেবক আঃ মান্নান, জছিজল হক আকন্দসহ ট্রাস্টের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ।
আবুল কাশেম ইলিমা কল্যাণ ট্রাস্টের সাধারন সম্পাদক তোহিদ জাহান মিতালি বলেন, এই উদ্যোগ কেবলমাত্র একটি ট্রাস্টের মানবিক কাজ নয়, বরং সমাজে ঐক্যবদ্ধভাবে সবার পাশে দাঁড়ানোর একটি অনুকরণীয় উদাহরণ। শীতার্তদের সাহায্যে এ ধরনের উদ্যোগ অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনকেও উৎসাহিত করবে।
ট্রাস্ট এর পরিচালক অধ্যক্ষ ইব্রাহিম আকন্দ সেলিম বলেন, শীতার্ত মানুষের দুঃখ-কষ্ট লাঘব করার জন্য আমাদের এই ছোট প্রচেষ্টা। আবুল কাশেম ইলিমা কল্যাণ ট্রাস্ট সবসময়ই মানুষের পাশে থেকে কাজ করতে চায়।
উপকারভোগীরা শীতবস্ত্র কম্বল পেয়ে ট্রাস্টের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, শীতের তীব্রতায় আমাদের জীবনযাপন কঠিন হয়ে পড়েছিল। এই কম্বল পেয়ে আমরা অনেকটাই স্বস্তি ফিরে পেয়েছি।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com