শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চট্টগ্রাম প্রবাসী ক্লাব লিমিটেডের বর্ধিত সভা অনুষ্ঠিত

ইসমাইল ইমন   |   শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   ১৮৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চট্টগ্রাম প্রবাসী ক্লাব লিমিটেডের বর্ধিত সভা অনুষ্ঠিত
২৮

প্রবাসীরা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠায়, দেশের অর্থনীতি বাঁচায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বীর রেমিট্যান্স যোদ্ধাদের অরাজনৈতিক সেবামূলক প্রতিষ্ঠান চট্টগ্রাম প্রবাসী ক্লাব লিমিটেডের গত ২০ জানুয়ারি চতুর্থ বর্ষপূর্তি ও পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠান পরবর্তী, বিভিন্ন বিষয় বস্তূ নিয়ে আলোচনা ও নতুন কমিটির দায়িত্ব ভার গ্রহণ ও শপথ বাক্য পাঠ অনুষ্ঠিত হয়। ২৫ জানুয়ারি শনিবার বিকেল পাঁচটায় চট্টগ্রাম প্রবাসী ক্লাব লি:’র নিউ মার্কেটের বি বল্কস্থ কার্যালয়ে, সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সভাপতি খন্দকার এম এ হেলাল সিআইপি’র সভাপতিত্বে ও সহ সভাপতি ইসমাইল ইমনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বিগত চার বছরের ক্লাব কার্যক্রম নিয়ে আলোচনা ও নতুন কমিটির মাধ্যমে আগামী দিনের বিভিন্ন কর্ম পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রবাসী ক্লাবের নতুন কার্য পরিচালনা কমিটির উপদেষ্টা ও সদস্যদের মধ্যে, মো: নুরুল কবির, মোঃ সিরাজুল ইসলাম, মোঃ ছৈয়দ, মোঃ জসিম কুসুমপুরী, মোহাম্মদ সোহেল শিকদার, আবু ইউসুফ মামুন, মোহাম্মদ দিদারুল আলম, আব্দুল মান্নান, মোঃ হাজ্বী আবুল কাশেম , মোঃ লিয়াকত আলী প্রমূখ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com