আনোয়ার হোসেন | বুধবার, ২৯ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট | ৮০ বার পঠিত | পড়ুন মিনিটে
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কাতলামারী গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে সেনা সদস্য রুহুল আমিন ও পুলিশ সদস্য জাকির হোসেনসহ ৩জন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় মঙ্গলবার দিবাগত রাতে মূল অভিযুক্ত সাবেক ইউপি সদস্য আব্দুর রহিম মধুসহ ৫জনকে গ্রেফতার করেছে ফুলছড়ি থানা পুলিশ। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিনের জমি-জমা বিরোধ সমাধান না হওয়ায় এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ জানায়, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য কাজ করা হচ্ছে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com