শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মনিরামপুরে জামায়েত ইসলামীর সহযোগী সদস্য সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত।

মাসুদ রায়হান   |   বুধবার, ২৯ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   ২৪৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মনিরামপুরে জামায়েত  ইসলামীর সহযোগী সদস্য সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত।
৫৮

যশোরের মনিরামপুর উপজেলার ১৪ নম্বর দূর্বা ডাঙ্গা ইউনিয়ন জামায়েত ইসলামের উদ্যোগে ২৯ জানুয়ারি বুধবার বিকেলে বাজিতপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়। দূর্বাডাঙ্গা ইউনিয়ন জামায়াতে আমির মাওলানা আজিজুর রহমানের সভাপতিত্বে সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন অ্যাডভোকেট গাজীএনামুল হক, বিশেষ আইনজীবী সুপ্রিম কোর্ট, প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অধ্যাপক ফজলুল হক, আমির মনিরামপুর উপজেলা জামায়াতে ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাওলানা লিয়াকত আলী নায়েবে আমির মনিরামপুর উপজেলা জামাতে ইসলামী, মাওলানা খলিলুর রহমান সেক্রেটারি মনিরামপুর উপজেলা জামায়াত ইসলামী, ও ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন নেতৃবৃন্দ।

বক্তারা বলেন আল্লাহ আমাদের মানুষ হিসেবে সৃষ্টি করেছেন মানুষ সৃষ্টির পাশাপাশি তার বিধানও দিয়েছেন তাই বলেন মানুষ তৈরি করছেন যিনি আইনও চলবে তার। বক্তারা আরও বলেন জামাতে ইসলাম কোন মানুষের বানানো নিয়মে চলে না আল্লাহ প্রদত্ত আইন ও রাসূলের দেখানো পথ অনুযায়ী বাংলাদেশ জামাতে ইসলাম পরিচালিত হয়। জামায়েত ইসলামী আল্লাহর প্রদত্ত বিধান জমিনে কায়েম করার জন্য কাজ করে যাচ্ছে। বক্তা বলেন জালিম সরকারের কারণে দীর্ঘ ১৭ বছর তারা একত্রিত হয়ে এভাবে কথা বলতে পারেনি ১৭ বছর পর একত্রিত হতে পেরে রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করেন এবং বলেন যাদের রক্তের বিনিময়ে আজ আমরা একত্রিত হতে পেরেছি তাদেরকে অন্তর থেকে স্মরণ করি আল্লাহর কাছে দোয়া করি তাদেরকে যেন আল্লাহ কবুল করে নেন।

বক্তারা আরো বলেন রাজনৈতিক অর্থনৈতিকভাবে যারা সমর্থন করবে তারা জামাতে ইসলাম করতে পারবে সে যে ধর্মের লোক হোক না কেন তাকে জামাতে ইসলাম করতে বাধা নেই, আরো বলেন বিগত দিনে আপনার দেখেছেন কারা দেশের টাকা চুরি করেছে দেশটাকে কারা লুটেপুটে খেয়েছে টাকা চুরি করে বেগম পাড়ায় বাড়ি করেছে, তাই দেশের যুব সমাজকে সজাগ থাকতে হবে আগামীতে যেন এমন সুযোগ আর কেউ না পায়। বাংলাদেশ জামাতে ইসলাম মানুষকে নৈতিক শিক্ষা দেয় যে শিক্ষা একজন মানুষকে আদর্শবান মানুষ হিসেবে তৈরি করে।

জামায়াতে ইসলামী দেশের সম্পদ লুটেপুটে খাওয়ার জন্য রাজনীতি করে না চাঁদাবাজি টেন্ডারবাজি দখল বাজি হত্যা খুনের রাজনীতি করে না বিশ্ব মানব বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সালাম এর আদর্শ বাস্তবায়নে রাজনীতি করে। উক্ত সহযোগী সদস্য সম্মেলনে অনেক স্থানীয় হিন্দু ভদ্রলোক উপস্থিত থেকে বক্তাদের মূল্যবান বক্তব্য শোনেন এবং সাবেক প্রধান শিক্ষক নিমায় চন্দ্র মন্ডল অনুষ্ঠানে গঠন মুলক মূল্যবান বক্তব্য পেশ করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি সহ সকল বক্তারা বাবু নিমায় চন্দ্র মন্ডল কে এই অনুষ্ঠানে এসে তার মতামত ও বক্তব্য দেওয়ার জন্য থাকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com