| শনিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট | ৩২১ বার পঠিত | পড়ুন মিনিটে
২০০৪ সালে প্রতিষ্ঠিত বগুড়া জেলা ছাত্র কল্যাণ সমিতি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর প্রথম নির্বাচন। সকলের সতস্ফূর্ত অংশগ্রহণে উৎসব মুখর পরিবেশে ৭ই ফেব্রুয়ারি, শুক্রবার বগুড়া জেলা ছাত্র কল্যাণ সমিতি,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।
বিকাল ৩:৪৫ থেকে ৫:৩০ বিরতিহীন ভোট গ্রহণে ৭০% ভোটার ভোট প্রদান করে। উক্ত নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের ঘোষিত ফলাফলে সভাপতি পদে ২০১৯-২০ সেশনের শান্ত রেজা সাব্বির, সাধারণ সম্পাদক পদে ২০১৯-২০ সেশনের সাকিল হোসেন শুভন, সাংগঠনিক সম্পাদক পদে ২০২১-২২ সেশনের গাজী তৌফিকুর রহমান ১নং সাংগঠনিক সম্পাদক এবং ২নং সাংগঠনিক পদে সোহানা আকতার নির্বাচিত হন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com