শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

শেরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষক ও কৃষি শ্রমিকের মৃত্যু

মোঃ মুরাদ মিয়া   |   বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   ৬৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শেরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষক ও কৃষি শ্রমিকের মৃত্যু
১০

শেরপুর জেলার সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের সাত্তারকান্দি গ্রামে ১২ ফেব্রুয়ারি বুধবার সকাল ৮টার দিকে কৃষি জমিতে বৈদ্যুতিক মটরের সেচ পাম্পের পানি দিতে গিয়ে কৃষক মোঃ আকরাম হোসেন (৪২) ও কৃষি শ্রমিক হানিফ আলী (৪৫) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেছেন।  কৃষক আকরাম হোসেন সদর উপজেলার সাত্তারকান্দি গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে এবং কৃষি শ্রমিক হানিফ আলী একই গ্রামের মৃত সমেজ আলীর ছেলে।

পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সদর উপজেলার সাত্তারকান্দি গ্রামের কৃষক ৩ সন্তানের জনক মোঃ আকরাম হোসেন বুধবার সকালে কৃষি শ্রমিক ৫ সন্তানের জনক হানিফ আলীকে সাথে নিয়ে বুধবার সকালে তার বোরো খেতে বৈদ্যুতিক মটরের সেচ পাম্পের পানি দিতে যায়। এসময় বৈদ্যুতিক সেচ পাম্পের মটরের তার লিকেজ থাকায় প্রথমে কৃষক আকরাম হোসেন ওই তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এদিকে কিছু বুঝে উঠার আগে কৃষি শ্রমিক হানিফ আলী আকরাম হোসেনকে বাঁচানোর চেষ্টা চালাতে গিয়ে সেও বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। এঘটনায় ওই দুই পরিবার ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।  খবর পেয়ে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফ হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল গিয়ে লাশের সূরতহাল রিপোর্ট তৈরি শেষে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com