শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

লংগদুতে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

তাজ মাহমুদ   |   শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   ৭৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

লংগদুতে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
১৪

রাঙামাটি পার্বত্য জেলার লংগদু উপজেলায় তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে পুরো মাস ব্যাপী ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল অনুষ্ঠিত হয়। ১৫ ফ্রেবুয়ারি শনিবার বিকাল ৩ ঘটিকা হতে ফাইনাল ম্যাচটি লংগদু উপজেলা মাঠে অনুষ্ঠিত হয়। এ সময় কাজী নজরুল স্পোর্টিং ক্লাব বনাম লংগদু ইউপি একাদশ ফাইনাল খেলায় মুখোমুখি হয়। খেলায় ১-০ গোলে লংগদু ইউপি একাদশ জয় লাভ করে। তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট লংগদু উপজেলা নির্বাহী অফিসার কফিল উদ্দিন মাহমুদ এর সভাপতিত্বে, উপজেলা ক্রীড়া কমিটির সদস্য এম এ জামান এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, লংগদু উপজেলা জাতীয়তাবাদী দলের (বিএনপি) সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী লংগদু উপজেলা আমীর মাওঃ মোঃ নাছির উদ্দিন, লংগদু থানা অফিসার্স ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ, লংগদু ক্রীড়া সংস্থার সদস্য সচিব সৈয়দ ইউনুছ, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য, শাহ আলম মুরাদ প্রমুখ।

এ সময় অতিথিরা বলেন, তারুণ্যের উৎসব উপলক্ষে লংগদুতে এ ধরনের সুন্দর ফুটবল টুর্নামেন্ট আয়োজন করায় অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি লংগদু উপজেলা ক্রীড়া সংস্থার কর্তৃপক্ষকে। চমৎকার ফুটবল ফাইনাল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। খুবই ভালো লাগছে ভবিষ্যৎ আরো ভালো ফুটবল উপহার দিবে এ আশা ব্যক্ত করছি। লংগদু উপজেলা নির্বাহী অফিসার কফিল উদ্দিন মাহমুদ বলেন, তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করি প্রত্যেকের সহযোগীতায় সুন্দর একটি ফুটবল উপহার দিতে পেরেছি, সকলের সহযোগিতা পেলে এ ধরনের টুর্নামেন্ট সামনে আরো আয়োজন করা হবে। পরে বিজয়ী ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার ও নগদ টাকা তুলে দেন অতিথিরা।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com