শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ইউআইটিএসের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

মোঃ শাফায়াত হোসেন (সিয়াম):   |   শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   ১৪৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইউআইটিএসের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
১২

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস) এর পক্ষ থেকে অমর একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে একুশের প্রথম প্রহরে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ৫২-এর ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়।

আজ শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়া ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় প্রভাতফেরিতে ইউআইটিএস পরিবারের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ, রেজিস্ট্রার জনাব মোহাম্মদ কামরুল হাসান, প্রক্টর জনাব মোঃ তারিকুল ইসলাম, উপদেষ্টা (ছাত্র কল্যাণ) জনাব শুভ দাস এবং জনসংযোগ কর্মকর্তা জনাব মো. সাইফুল ইসলাম।

পরে বারিধারা ডিপ্লোমেটিক জোন সংলগ্ন বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন (অর্ধনমিত), কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com