শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

পৃথক অভিযানে সাড়ে চার লক্ষ টাকা মূল্য ১৫৩ বোতল ফেন্সিডিলসহ ২মাদক ব্যবসায়ীকে গ্রেফতার র‌্যাব-১০

সিনিয়র রিপোর্টার আব্দুস সালাম মোল্লা :   |   রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   ২০১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পৃথক অভিযানে সাড়ে চার লক্ষ টাকা মূল্য ১৫৩ বোতল ফেন্সিডিলসহ ২মাদক ব্যবসায়ীকে গ্রেফতার র‌্যাব-১০
১৬

পৃথক অভিযানে সাড়ে চার লক্ষ টাকা মূল্য ১৫৩ বোতল ফেন্সিডিলসহ ২মাদক ব্যবসায়ীকে গ্রেফতার র‌্যাব-১০,গত ২০ শে ফেব্রুয়ারি ২০২৫ তারিখ দুপুর আনুমানিক ১৪:০০ ঘটিকায় র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, চুয়াডাঙ্গা হতে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে যাত্রী সেজে একজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্যের চালান নিয়ে ফরিদপুরের উদ্দেশ্যে রওনা করেছে।

উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের উক্ত আভিযানিক দল ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন পুখুরিয়া এলাকায় একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে।

তার কিছুক্ষণ পর উক্ত বাসটি র‌্যাবের চেক পোষ্টের সামনে পৌছালে র‌্যাব সদস্যরা বাসটি থামানোর সংকেত দেয় এবং উক্ত গাড়ীর চালক গাড়ীটি থামিয়ে দেয়। অতঃপর চেক পোস্টে কর্তব্যরত র‌্যাব সদস্যরা বাসের ভিতরে থাকা যাত্রীদেরকে তল্লাশী করে একজন ব্যাক্তির পায়ের নিচে একটি ব্যাগের ভিতর আনুমানিক ৩,০৯,০০০/- (তিন লক্ষ নয় হাজার) টাকা মূল্যমানের ১০৩ (একশত তিন) বোতল ফেনসিডিলসহ উক্ত আসামীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীর নাম *মোঃ সোহেল খান (২৮), পিতা- মৃত ইদ্রিস খান, সাং-মিরাপাড়া আটেরহাট, থানা- নড়াইল সদর, জেলা- নড়াইল বলে জানা যায়।

এছাড়া একই তারিখ বিকাল আনুমানিক ১৬:০০ ঘটিকায়* র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, মাগুরা জেলা হতে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে যাত্রী সেজে একজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্যের চালান নিয়ে ফরিদপুরের উদ্দেশ্যে রওনা করেছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের উক্ত আভিযানিক দল *ফরিদপুর জেলার নগরকান্দা থানাধীন শংকরপাশা এলাকায় একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। তার কিছুক্ষণ পর উক্ত বাসটি র‌্যাবের চেক পোষ্টের সামনে পৌছালে র‌্যাব সদস্যরা বাসটি থামানোর সংকেত দেয় এবং উক্ত গাড়ীর চালক গাড়ীটি থামিয়ে দেয়। অতঃপর চেক পোস্টে কর্তব্যরত র‌্যাব সদস্যরা বাসের ভিতরে থাকা যাত্রীদেরকে তল্লাশী করে একজন ব্যাক্তির পায়ের নিচে একটি ব্যাগের ভিতর হতে *আনুমানিক ১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা মূল্যমানের ৫০ (পঞ্চাশ) বোতল ফেনসিডিলসহ উক্ত আসামীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী মোঃ মিন্টু মিয়া* (৩৪), পিতা- মোঃ শুকুর আলী, সাং- সুবদিয়া, থানা- চুয়াডাঙ্গা সদর, জেলা- চুয়াডাঙ্গা, বলে জানা যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে যাত্রীবাহী বাসে করে ফরিদপুরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করত।

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে পৃথক মাদক মামলা রুজু করতঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com