শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ইতালিতে বাংলা ভাষার গৌরব উদযাপনে ভেনিস বাংলা স্কুল এর বিশেষ আয়োজন

মোহাম্মাদ উল্লাহ সোহেল ইউরোপ ব্যুরো প্রধান :   |   রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   ১০৯০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইতালিতে বাংলা ভাষার গৌরব উদযাপনে ভেনিস বাংলা স্কুল এর বিশেষ আয়োজন
২৮

ইতালিতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সকল শহীদের স্মরণে ভেনিসে স্থানীয় একটি অডিটোরিয়ামে পুষ্পস্তবক অর্পণ করেন।

ভেনিস বাংলা স্কুল এর আয়োজনে স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সারোয়ার সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মোহাম্মাদ উল্লাহ্ সোহেল ও ফারজানা শহীদ এর প্রাণবন্ত উপস্থাপনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আহমেদ পূর্ণ। পরে বাংলাদেশের জাতীয় সংগীত ও ইতালিয়ান জাতীয় সংগীত পরিবেশন করা হয়। ভাষা শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
ভেনিস বাংলা স্কুল অনুষ্ঠানস্থলে অস্থায়ী শহীদ মিনার স্থাপন করেন।

অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন স্কুল কর্তৃপক্ষ, ভেনিস যুবদল এর নেতৃবৃন্দ, ভৈরব উপজেলা বিএনপির ভেনিস, ভেনিস সম্মিলিত নাগরিক কমিটি, ভেনিস বাংলাদেশ প্রেসক্লাব ইতালি, ইউরোপিয়ান বাংলা জার্নালিস্ট এসোসিয়েশন, স্কুলের ছাত্র-ছাত্রী অভিভাবক সহ আরো অনেকেই।প্রধান শিক্ষিকা বলেন আমরা চাই আরো বাংলা স্কুল হোক আরো বেশি বেশি করে ছাত্রছাত্রী বাংলা শিক্ষা গ্রহণ করুক।

আলোচনা সভায় বক্তব্য রাখছেন রাজনৈতিক সামাজিক এবং আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ এবং ইতালিয়ান গন।
স্কুলের সভাপতি বলেন আপনার বাংলা স্কুলের সাথে আছেন বলেই আজকে বাংলাদেশ স্কুল এত দূর এসেছে আপনাদের সকলের প্রতি ধন্যবাদ কৃতজ্ঞতা।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com