শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নড়াইলের লোহাগাড়া থানা পুলিশের অভিযানে অস্ত্র গুলি ম্যাগাজিন ও বিদেশী পিস্তলসহ দুইজন গ্রেফতার

উজ্জ্বল রায়   |   সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   ১৫৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নড়াইলের লোহাগাড়া থানা পুলিশের অভিযানে অস্ত্র   গুলি ম্যাগাজিন ও বিদেশী পিস্তলসহ দুইজন গ্রেফতার
১৩

নড়াইলের লোহাগাড়া পুলিশের অভিযানে ছয় রাউন্ড গুলি একটি ম্যাগাজিন ও একটি নাইন এম এম বিদেশী পিস্তলসহ দুইজন গ্রেফতার। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, সোমবার (২৪ ফেব্রুয়ারি) লোহাগড়া থানা পুলিশের এসআই (নিঃ) সুমন হওলাদার এর নেতৃত্বে এসআই (নিঃ) মাসুদুর রহমান ও এএসআই (নিঃ) ইলিয়াস ব্যাপারি সঙ্গীয় ফোর্সসহ ডেভিল হান্ট, ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধার অভিযান পরিচালনাকালে গোপনসূত্রে জানতে পারে লোহাগড়া থানার পৌরসভাধীন ৫নং ওয়ার্ডের কুন্দসী গ্রামের জনৈক মোঃ খলিলুর রহমান এর বসত বাড়ীর পশ্চিম পাশে মেহগনি বাগানে কতিপয় ব্যাক্তি মাদক ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করিতেছে।

উক্ত সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হলে পুলিশ উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল হতে আসামীদ্বয় দৌড়ে পালোনোর চেষ্টা কালে লোহাগড়া থানা পুলিশ আসামি বাবুল শেখ ধলা বাবুল (৪২) বিপুল শেখ (৩৫), উভয় পিতা- দেলোয়ার শেখ, সাং- মঙ্গলহাটা, থানা- লোহাগড়া, জেলা- নড়াইলদ্বয়কে আটক করে। ঘটনাস্থলে সাক্ষিদের উপস্থিতে বাবুল শেখের দেহ তল্লাশী করে ৬ রাউন্ড গুলি, একটি ম্যাগাজিনসহ একটি 9MM বিদেশী পিস্তল জব্দ করা হয়।

উল্লেখ্য যে, থানার রেকর্ডপত্র পর্যালোচনা করে দেখা যায়, বাবুল শেখের বিরুদ্ধে ১৪টি মাদক মামলাসহ সর্বমোট ১৭টি মামলা এবং তার ভাই বিপুল শেখের বিরুদ্ধে একটি মামলা রয়েছে। আসামীদ্বয় এলাকায় চিহ্নিত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজ হিসেবে পরিচিতি আছে। এ সংক্রান্তে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। নড়াইল জেলা পুলিশ সুপার কাজী এহসানুল কবীর’র সার্বিক দিকনির্দেশনায় আরো অবৈধ অস্ত্র উদ্ধারের অভিযান অব্যাহত আছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com