শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সদরপুরে কলেজছাত্রের মৃত্যু, আহত ৫

ফরিদপুর জেলা প্রতিনিধি   |   বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   ১৫০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সদরপুরে  কলেজছাত্রের মৃত্যু, আহত ৫
১৪

ফরিদপুরের সদরপুরে ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে মুস্তাফিজুর রহমান মাহফুজ (১৭) নামের এক কলেজছাত্র নিহত হয়েছে। এ সময় আহত হয় আরও পাঁচজন। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল নয়টার দিকে সদরপুর-বালিয়াহাটি সড়কে মহিলা কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহফুজ ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের কোষাভাঙ্গা গ্রামের ফরহাদ মাতব্বরের ছেলে। সে সদরপুর সরকারি কলেজের মানবিক বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, বালিয়াহাটি থেকে সদরপুরগামী একটি বেপরোয়া গতির ইজিবাইকের নিয়ন্ত্রণ হারিয়ে চালক গাড়িটি মহিলা কলেজের সামনে রাস্তার পাশে খাদে নামিয়ে দেয়। এতে মাহফুজসহ ছয়জন আহত হয়।স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাহফুজকে মৃত ঘোষণা করেন। অন্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোতালেব হোসেন বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com