শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ঐক্যবদ্ধভাবে সামাদ ভাইয়ের স্বপ্নের দেবিদ্বার গড়তে হবে; হাসনাত আবদুল্লাহ

নাজমুল হাসান   |   বুধবার, ০৫ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   ২০১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঐক্যবদ্ধভাবে সামাদ ভাইয়ের স্বপ্নের দেবিদ্বার গড়তে হবে; হাসনাত আবদুল্লাহ
১৬

জুলাই অভ্যুত্থানে শহীদ আব্দুস সামাদের জানাজায় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। আমাদের ঐক্যবদ্ধভাবে সামাদ ভাইয়ের সেই স্বপ্নের দেবিদ্বার গড়ে তুলতে কাজ করতে হবে। এ সময় শহীদ সামাদের পরিবারের দায়িত্ব নেওয়া এবং জুলাই স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে ভাতা সহায়তার আশ্বাস দেন হাসনাত আব্দুল্লাহ। বুধবার (০৫ মার্চ) দুপুরে কুমিল্লার দেবিদ্বার উপজেলার ধামতী হাবিবুর রহমান উচ্চ বিদ্যালয় মাঠে ৫ আগস্ট গুলিবিদ্ধ আব্দুস সামাদের (৫২) জানাজায় এসব কথা বলেন তিনি।

এনসিপির দক্ষিণাঞ্চলের এই নেতা বলেন, যে যেই ব্যানারেরই হোক, যে রাজনৈতিক মতাদর্শেরই হোক, দিনশেষে আমরা দেবিদ্বারকে ভালবাসি। সামাদ ভাই দেবিদ্বারকে ধারণ করে রাস্তায় নেমেছিলেন। আহতদের স্বপ্নের বাংলাদেশ গড়তে সম্মিলিতভাবে সবাইকে দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, ভুলে গেলে চলবে না, এই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন- তাদের রক্তের প্রতি; আমরা যারা জীবিত আছি তাদের দায়ভার আছে।

তাই দেশকে ভালোবেসে যে স্বপ্ন নিয়ে তারা রাস্তায় এসেছিলেন; সেই স্বপ্নের দেশ গড়ার দায়িত্ব আমাদের সবাইকে সম্মিলিতভাবে নিতে হবে। উল্লেখ্য, আব্দুস সামাদ দেবিদ্বার উপজেলার ধামতী ইউনিয়নের ধামতী উত্তরপাড়া গ্রামের মো. আছমত আলীর ছেলে এবং পেশায় ভ্যানচালক ছিলেন। গত বছরের ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের দিন, দেবিদ্বার রেয়াজ উদ্দিন সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে পায়ের উরুতে গুলিবিদ্ধ হন তিনি। ৪ মার্চ (মঙ্গলবার) তিনি অসুস্থ হয়ে পড়লে ঢাকা জাতীয় হৃদরোগ হাসপাতালে নেওয়া হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৩টায় মৃত্যুবরণ করেন। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। এসময় তিনি আব্দুস সামাদের স্ত্রী দেলোয়ারা বেগম সাথে কথা বলেন পরিবারের খোঁজ খবর নেন। তিনি সামাদের পরিবারকে নগদ অর্থ সহায়তা দেন। জানাজার পূর্বে আরও বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এফএম তারেক মুন্সি, কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহিদ, দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল হাসনাত খাঁন প্রমুখ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com