শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেমন মাতৃসদন হাসপাতালে আধুনিক যন্ত্রপাতি উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাত হোসেন

ইসমাইল ইমন   |   শনিবার, ০৮ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   ১০৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেমন মাতৃসদন হাসপাতালে আধুনিক যন্ত্রপাতি উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাত হোসেন

চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত মেমন মাতৃসদন হাসপাতালে আধুনিক চিকিৎসা যন্ত্রপাতি উদ্বোধন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। শনিবার (৮ মার্চ) অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এসব যন্ত্রপাতির উদ্বোধন করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহাম্মদ তৌহিদুল ইসলাম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ইমাম হোসেন রানা, ডা. হোসনে আরা, ডা. দিদারুল মুনীর, ডা. রহিমা খাতুন, ডা. ফাহমিদা সিলভি, ডা. বাবলী মল্লিকা, সহকারী প্রকৌশলী রুবেল চন্দ্র দাশ, হাসপাতালের চিকিৎসক ও নার্সবৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “আমরা মেমন মাতৃসদনকে চট্টগ্রামের একটি উন্নত মানের মা ও শিশু হাসপাতাল হিসেবে গড়ে তুলতে চাই।

অতীতে এ হাসপাতালের যে সুনাম ছিল, আমরা সেই ঐতিহ্য পুনরুদ্ধারে কাজ করব। এই লক্ষ্যে হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন, প্রয়োজনীয় জনবল স্থায়ীকরণ এবং আধুনিক চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে।” মেয়র জানান, নবজাতকদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতালে একটি এনআইসিও (Neonatal Intensive Care Unit) স্থাপন করা হবে। তিনি বলেন, “এনআইসিও স্থাপনের জন্য ইতোমধ্যে একটি শিল্প প্রতিষ্ঠান এক কোটি টাকা অনুদান দিয়েছে। শীঘ্রই এই ইউনিট স্থাপনের কাজ শুরু করা হবে।” মেয়র আরও বলেন, “রোগীদের দ্রুত সেবা প্রদানের জন্য উন্নত মানের অ্যাম্বুলেন্সের প্রয়োজন। এজন্য আমি বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করছি, যাতে তারা একটি অ্যাম্বুলেন্স দান করে।

প্রয়োজনে অ্যাম্বুলেন্সে স্পন্সর প্রতিষ্ঠানের বিজ্ঞাপন থাকবে।” মেয়র চিকিৎসকদের উদ্দেশ্যে বলেন, “হাসপাতালে প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক, নার্স ও মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে, যাতে রোগীদের সঠিক সেবা নিশ্চিত করা যায়। আপনারা যদি বলেন যে কোন জায়গায় সমস্যা আছে, আমাকে জানান। আমি সে সমস্যা সমাধানের ব্যবস্থা নেব।” ডা. শাহাদাত হোসেন জানান, একটি বৃহৎ শিল্প প্রতিষ্ঠান পুরো হাসপাতালটিকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার জন্য সহায়তা করতে আগ্রহ প্রকাশ করেছে। তিনি বলেন, “আমরা চাই মেমন মাতৃসদন হাসপাতালকে একটি ফ্রি হাসপাতাল হিসেবে গড়ে তুলতে, যেখানে রোগীরা আধুনিক চিকিৎসা সেবা পাবেন বিনামূল্যে। এই উদ্যোগ বাস্তবায়ন হলে গরিব ও অসহায় মানুষের জন্য এটি বিশাল সুযোগ হবে।

” মেয়র বলেন, “আমরা হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন, প্রয়োজনীয় চিকিৎসা যন্ত্রপাতি সংযোজন এবং নতুন জনবল নিয়োগের জন্য কাজ করছি। চিকিৎসকদের কাজের সুবিধার্থে এবং রোগীদের সেবা উন্নত করতে আমরা দ্রুত পদক্ষেপ নেব।” উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “আমি থিওরিটিক্যাল কথা বলি না, আমি বাস্তবসম্মত কাজ করতে চাই। চট্টগ্রামের মানুষের জন্য স্বাস্থ্যসেবাকে উন্নত করতে যা যা প্রয়োজন, আমরা তা করব।”

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com