শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধায় পালিত হলো আন্তর্জাতিক নারী দিবস

আনোয়ার হোসেন   |   শনিবার, ০৮ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   ৮৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধায় পালিত হলো আন্তর্জাতিক নারী দিবস

নারী শিশু নির্যাতন, ধর্ষন ও হত্যার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয়ে গাইবান্ধায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিল, মানববন্ধন, আলোচনা অনুষ্ঠানসহ বিভিন্ন আয়োজন। দিবসটি উপলক্ষে, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নার্গিস জাহান এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুব জ্যোতির্ময় গোপ, গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি অমিতাভ দাশ হিমুন, জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক মো. মাসুদ মিয়া, মৌটুসী রহমান ইনান, গণ অধিকার পরিষদের জেলা সভাপতি এসএম মামুনসহ অন্যান্যরা।

বক্তারা, শোষণ-নির্যাতনের বিরুদ্ধে নারীদের জেগে ওঠার আহ্বান জানান। এদিকে, বিভিন্ন সংগঠন নানা আয়োজনে দিবসটি পালন করে। বাংলাদেশ নারী আন্দোলন, গাইবান্ধা জেলা শহরের গানাসাস মার্কেটের সামনে সমাবেশ ও মিছিল করে। অধ্যাপক রোকেয়া খাতুনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন নাসরিন সুলতানা রেখা, আফরোজা বেগম লিলি, পারুল বেগমসহ অন্যান্যরা। দিবস উপলক্ষে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি নারী শাখা পার্টির জেলা কার্যালয়ে আলোচনার আয়োজন করে। জেলা নারী শাখার সভাপতি সুপ্রিয়া ঘোষের সভাপতিত্বে নারী দিবসের প্রবন্ধ পাঠ করেন মিতা হাসান। আলোচনা করেন, সিপিবি জেলা শাখার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, মুরাদজ্জামান রব্বানী, মেহেরুল মুন্নি, জুয়েল রানা। অপরদিকে, জামায়াতে ইসলামী মহিলা বিভাগের উদ্যোগে স্থানীয় দারুল আমান ট্রাস্টে নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা মহিলা বিভাগের দায়িত্বশিলা ডা. সাহিদা সরকার জলির সভাপতিত্বে এ আলোচনা সভায় বক্তব্য দেন, সদরের দায়ত্বশিলা ফাতেমা বেগম, মোহসিনা বেগম ও মাজেদা বেগম। এছাড়া দিবসটি উপলক্ষে বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র শহরের ১নং রেলগেট এলাকায় সমাবেশ করে।

সংগঠনের জেলা সভাপতি সুভাশিনী দেবীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, সংগঠনের জেলা সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন শিল্পী, সাংগঠনিক সম্পাদক রাহেলা সিদ্দিকা প্রমুখ। প্রতিবাদ হোক সহিংসতার, নিশ্চিত হোক নারীর অধিকার- এ স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগে সংগঠন কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন, মহিলা পরিষদ সংগঠনের জেলা সভাপতি মাহফুজা খানম মিতা, সাধারণ সম্পাদক রিকতু প্রসাদ, সহ-সভাপতি কাকলি সাহা, প্রচার ও প্রকাশনা সম্পাদক মনিকা গুপ্ত, পরিবেশ ও জলবায়ু সম্পাদক বিথী বেগম, সদস্য কেয়া ইয়াসমীনসহ অন্যান্যরা। এসব অনুষ্ঠানে বক্তারা নারী-শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com