শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বাহারাইন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত করায় আলাউদ্দীনকে ব্রাহ্মণবাড়িয়া জেলার যুবদলের পহ্মে থেকে অভিনন্দন

শফিকুল ইসলাম বাদল   |   সোমবার, ১০ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   ১৪৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বাহারাইন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক  নির্বাচিত করায়  আলাউদ্দীনকে ব্রাহ্মণবাড়িয়া জেলার যুবদলের পহ্মে থেকে  অভিনন্দন
১৪

দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে ঘোষণা করা হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি) বাহারাইন শাখার নতুন পূর্ণাঙ্গ কমিটি।সভাপতি ফয়সাল মাহমুদ চৌধুরী এবং সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমেদ। গত শনিবার (৮ই মার্চ) এক ভার্চুয়াল মিটিংয়ে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব নতুন এ কমিটি ঘোষণা করেন। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত ১৫১ সদস্যের এই কমিটি অনুমোদন দেওয়া হয় ১৩ই ফেব্রুয়ারি ২০২৫ইং। নবনির্বাচিত সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমেদ দায়িত্ব পেয়ে দলের শীর্ষ নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

তিনি বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমান, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং মধ্যপ্রাচ্য বিএনপির সমন্বয়ক ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিবের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞ। তাদের আস্থার প্রতিদান দিতে আমি সর্বোচ্চ চেষ্টা করব।” তিনি বাহরাইনের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতিও ধন্যবাদ ও শুভেচ্ছা জানান। আলাউদ্দিন আহমেদ আরো বলেন, “নেতাকর্মীদের ভালোবাসা ও সহযোগিতা নিয়ে আমরা সবাই মিলে বাহরাইন বিএনপিকে আরও ঐক্যবদ্ধ ও শক্তিশালী করব। শিগগিরই জাঁকজমকপূর্ণ পরিচিতি সভার আয়োজন করা হবে।

“ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার বিটঘরের কৃতি সন্তান মোঃ আলাউদ্দিন আহমেদকে বাহারাইন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়কসম্পাদক ও মধ্যপ্রাচ্য বিএনপি’র সমন্বয়ক আহমেদ আলী মুকিবকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলার যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক সজিবুর রহমান সজিব প্রমুখ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com