শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ভুয়া স্বাক্ষর দিয়ে জবি সিরাজগঞ্জ ছাত্রকল্যাণের নতুন কমিটি গঠনের অভিযোগ

জবি প্রতিনিধি:   |   শনিবার, ১৫ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   ৫৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভুয়া স্বাক্ষর দিয়ে জবি সিরাজগঞ্জ ছাত্রকল্যাণের নতুন কমিটি গঠনের অভিযোগ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সিরাজগঞ্জ জেলা ছাত্র কল্যাণ সমিতির নতুন আহ্বায়ক কমিটি গঠনে জালিয়াতির অভিযোগ উঠেছে। উপদেষ্টামণ্ডলীর দাবি, তাদের মতামত ছাড়াই এবং স্বাক্ষর স্ক্যান করে অনৈতিকভাবে এই কমিটি ঘোষণা করা হয়েছে। গত ১২ মার্চ, সাদমান আমিন সাম্যকে আহ্বায়ক ও ইয়াসিন সাহেবকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠিত হয়। তবে কমিটি ঘোষণার পরপরই উপদেষ্টা মণ্ডলীর বেশ কয়েকজন সদস্য ফেসবুকে পোস্ট দিয়ে অভিযোগ তোলেন যে, তাদের স্বাক্ষর জাল করে কমিটি প্রকাশ করা হয়েছে।

এবিষয়ে সিরাজগঞ্জ জেলা ছাত্র কল্যাণ সমিতির উপদেষ্টা রুহুল আমিন টুটুল বলেন, “আমাদের মতামতের বাইরে এবং আমাদের না জানিয়ে স্বাক্ষর জাল করে কমিটি গঠন করা হয়েছে। তাই আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি।” অন্য এক উপদেষ্টা, মোহাব্বত হোসেন বাবু বলেন, “সিরাজগঞ্জের শিক্ষার্থীদের কল্যাণে আমরা সবসময় ঐক্যবদ্ধ থাকতে চাই। তবে দুঃখজনকভাবে, এই কমিটি উপদেষ্টাদের অধিকাংশের মতামত ছাড়াই গঠন করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।”

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জেলা ছাত্রকল্যাণ সমিতি সাধারণত সংশ্লিষ্ট জেলার শিক্ষার্থীদের নিয়ে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে। তবে সাম্প্রতিক সময়ে সিরাজগঞ্জ জেলা সমিতির কমিটি গঠন নিয়ে বিতর্ক তৈরি হয়েছে, যেখানে জালিয়াতির অভিযোগসহ অনৈতিক কার্যকলাপের অভিযোগ উঠেছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com