শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মিশিগান বাংলাদেশী কমিউনিটি হেল্প এর আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে

কামরুজ্জামান হেলাল   |   শনিবার, ১৫ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   ৯১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মিশিগান বাংলাদেশী কমিউনিটি হেল্প এর আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে
৩১

গত রবিবার যুক্তরাষ্ট্রের মিশিগান ষ্টেটের ওয়ারেন সিটির মিফতাহ ইনস্টিটিউটের অডিটোরিয়ামে মিশিগান বাংলাদেশী কমিউনিটি হেল্প এর আয়োজনে ইফতার মাহফিলটি সফল ভাবে সম্পন্ন হয়। উক্ত ইফতার মাহফিলে প্রায় ১ হাজার নারী পুরুষ উপস্থিত ছিলেন এছাড়াও বিভিন্ন মসজিদের ইমাম, ইসলামী চিন্তাবিদ, অফিসিয়াল ডেলিগেটস, কাউন্সিলর বিভিন্ন ব্যবসায়ী, রিয়েলেটর, রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতারা সহ কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলে বিভিন্ন মসজিদের ইমামগণ রমজানের তাতপর্য নিয়ে সংক্ষিপ্ত বক্তব্যে রাখেন।

এছাড়াও ইফতার মাহফিলে ইসলামী সঙ্গীত পরিবেশন করেন মিশিগান রেনেসাঁ কালচারাল গ্রুপের শিল্পীবৃন্দ। মিশিগান বাংলাদেশী কমিউনিটি হেল্প এর হেড অব এডমিন দেলোয়ার আনসার সংগঠনের পক্ষ থেকে উক্ত ইফতার মাহফিলে উপস্থিত সবাইকে এবং যারা ইফতার মাহফিলটি সফল করতে সার্বিক ভাবে সহযোগিতা করেছে সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান, সব শেষে বিশ্বের শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com