শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চট্টগ্রাম প্রবাসী ক্লাব লিমিটেডের উদ্যোগে প্রবাসী পরিবারদের মাঝে নগদ অর্থ ও ইফতার সামগ্রী বিতরণ

ইসমাইল ইমন   |   শনিবার, ১৫ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   ১৫০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চট্টগ্রাম প্রবাসী ক্লাব লিমিটেডের উদ্যোগে প্রবাসী পরিবারদের  মাঝে নগদ অর্থ ও ইফতার সামগ্রী বিতরণ
২৬

“প্রবাসীরা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠায় দেশের অর্থনীতি বাঁচায়” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে প্রতিষ্ঠিত বীর রেমিটেন্স যোদ্ধাদের সংগঠন চট্টগ্রাম প্রবাসী ক্লাব লিমিটেড দীর্ঘদিন ক্লাবের প্রবাসে সমস্যার সম্মুখীন ও দেশে এসে অসুস্থ হয়ে পড়া পরিবারদের মাঝে দীর্ঘদিন ধরে বিভিন্ন অনুদান ও সহযোগীতা দিয়ে আসছে । এরিই ধারাবাহিকতায় ১৫ মার্চ শনিবার বেলা একটায় নগরীর নিউ মার্কেটস্থ বি বল্ক এ অবস্তিত চট্টগ্রাম প্রবাসী ক্লাবের কার্যালয়ে ক্লাবের সমস্যাগ্রস্থ পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা ও ইফতার সামগ্রী তুলে দেন ক্লাবের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার এম এ হেলাল সিআইপি।

এসময় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রবাসী ক্লাবের ভাইস-চেয়ারম্যান ইসমাইল ইমন, সোহেল সিকদার, জসিম কুসুমপুরী, আবুল কাসেম, আবুল হাসান শহীদ, আবু ইউসুফ মামুন। ক্লাবের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এসময় বলেন চট্টগ্রাম প্রবাসী ক্লাব একটি অরাজনৈতিক, মানবিক ও সেবা মূলক সংগঠন। দেশের অর্থনীতিতে ভূমিকা রাখা বীর রেমিট্যান্সযোদ্ধা সদস্যদের দেশে ও প্রবাসে যে কোন সমস্যায় পাশে থাকার প্রতিশ্রুতি নিয়ে এগিয়ে চলছে এই ক্লাব। সরকারের পাশাপাশি এই প্রবাসী ক্লাবের মত অন্যান্য সামাজিক, স্বেচ্ছাসেবী সংগঠন গুলো যদি প্রত্যন্ত অঞ্চলে এইরকম সহায়তা মুলক কর্মকাণ্ড নিয়ে এগিয়ে আসে, তাহলে এইসব অসচ্ছল অনেক পরিবারে মাঝে হাঁসি ফুটবে। প্রথম দফায় দশটি পরিবারের মাঝে ৫৫০০ টাকা নগদ ও ২০০০ টাকার ইফতার সামগ্রী প্রদান করা হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com