শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

এক যুগ পর চাঞ্চল্যকর হত্যা মামলার আসামীকে রাঙ্গুনিয়া থেকে আটক

এম. মতিন:   |   মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   ৩০৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

এক যুগ পর চাঞ্চল্যকর হত্যা মামলার আসামীকে রাঙ্গুনিয়া থেকে আটক
১৭

দীর্ঘ এক যুগ পালিয়ে থেকেও শেষ রক্ষা হয়নি রাঙামাটির চন্দ্রঘোনা থানা এলাকার চাঞ্চল্যকর হত্যা মামলার আসামী মো. আবদুল কুদ্দুসের। ১২ বছর লুকিয়ে থাকার পর অবশেষে রাঙ্গুনিয়া থেকে ধরা পড়তে হয়েছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭) এর হাতে।

সোমবার (১৭ মার্চ ) দিনগত রাত ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭ এর একটি চৌকস আভিযানিক দল রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা এলাকায় অভিযান পরিচালনা করে নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

আসামী মো. আবদুল কুদ্দুস (৪২) রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনার কদমতলী ইউনিয়নের বনগ্রামের আজিজনগর এলাকার সিদ্দিক আহমদের ছেলে।

র‍্যাব সুত্র জানায়, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে ২০১০ সালের ৮ সেপ্টেম্বর ৩০২/২০১/৩৪ ধারার পেনাল কোড ১৮৬০ এর হত্যা মামলার ওয়ারেন্ট রয়েছে। গ্রেফতার এড়াতে সে দীর্ঘ ১২ বছর চট্টগ্রাম জেলা এবং মহানগরীর বিভিন্ন স্থানে আত্মগোপন এবং সর্বশেষ নিজ এলাকায় অবস্থান করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে রাঙ্গুনিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

রাঙ্গুনিয়া থানার ওসি (তদন্ত) সুজন হালদার জানান, র‍্যাব তাকে হস্তান্তর করার পর আজ মঙ্গলবার তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com