শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ভেনিস বাংলা স্কুল ইতালির ইফতার মাহফিল অনুষ্ঠিত

মোহাম্মদ উল্লাহ সোহেল   |   বুধবার, ১৯ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   ১০৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভেনিস বাংলা স্কুল ইতালির  ইফতার মাহফিল অনুষ্ঠিত
২৪

ভেনিস বাংলা স্কুলের আয়োজনে মঙ্গলবার স্কুল মিলনায়তনে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানের সভাপতি সৈয়দ কামরুল সরোয়ারের সভাপতিত্বে এ সময়ে পবিত্র রমজানের গুরুত্ব এবং প্রবাসী প্রজন্ম শীর্ষক আলোচনা করেন স্কুল কমিটির উপদেষ্টা বিল্লাল হোসেন ঢালী, পলাশ রহমান, এমডি আক্তার হোসেন ও আব্দুর রহমান সহ অধিকাংশ সদস্য গন। ইফতার মাহফিলে বাংলা স্কুলের শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন স্তরের অভিবাসীগণ উপস্থিত ছিলেন। স্কুল কমিটির সাধারণ সম্পাদক সোহেলা আক্তার বিপ্লবী, শিক্ষিকা দিলরুবা জামান, ভেনিস বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি এস কে এমডি জাকির হোসেন সুমন, সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্লাহ সোহেলসহ অনেকে উপস্থিত ছিলেন।

আলোচনায় বক্তারা বলেন, ভেনিস বাংলায় স্কুল শুধু প্রবাসী প্রজন্মকে বাংলা শিখিয়ে সীমাবদ্ধ থাকেনা। ধর্ম শিক্ষা, দেশপ্রেম ও সুস্থ সংস্কৃতি শিক্ষা দিতে প্রতিবছর ইফতার মাহফিলের মতো নানা আয়োজন করে থাকে। ইফতারের পূর্বে প্রিয় বাংলাদেশ ও বিশ্ব মুসলিম উম্মার কল্যাণ কামনা করে দোয়া করা হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com