শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নন্দিরগাওঁ ইউনিয়নে আড়াই শতাধিক পরিবারে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণকালে হাকিম চৌধুরী অসহায় মানুষের পাশে দাড়ানো ঈমানী দায়িত্ব

হারুন আহমেদ   |   শনিবার, ২২ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   ১৬৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নন্দিরগাওঁ ইউনিয়নে আড়াই শতাধিক পরিবারে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণকালে হাকিম চৌধুরী  অসহায় মানুষের পাশে দাড়ানো ঈমানী দায়িত্ব
২৩

সিলেটের গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল হাকিম চৌধুরী বলেন, শুধু রমযানে নয় সর্বদা অসহায় ও দুস্ত মানুষের পাশে দাড়ানো ঈমানী দায়িত্ব। তিনি শনিবার (২২ মার্চ) সকাল ১১ টায় বিশিষ্ট ব্যবসায়ী আলী আহমদ দবিরের উদ্দোগে নন্দিরগাওঁ ইউনিয়নের আড়াই শতাধিক পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ কালে এসব কথা বলেন।

গোয়াইনঘাট উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও নন্দিরগাওঁ ইউনিয়ন বিএনপির সভাপতি এম এ মতিনের সভাপতিত্বে ও গোয়াইনঘাট উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক খায়রুল আমিনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে আব্দুল হাকিম চৌধুরী বলেন পবিত্র রমযান মাসে বিশিষ্ট ব্যবসায়ী আলী আহমদ দবির সাহেব প্রতিটি পরিবারের জন্য প্রায় ১২ শত টাকা সমমানের খাদ্য সহায়তা নিসন্দেহে প্রসংশার দাবি রাখে।

খাদ্য সহায়তা পেয়ে সকলেই মহান আল্লাহর কাছে উনি এবং তার পরিবার পরিজনের জন্য দোয়া করবেন। খাদ্য সহায়তা বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী দানবীর আলী আহমদ দবির, গোয়াইনঘাট প্রেসক্লাবের সহসভাপতি সৈয়দ হেলাল আহমদ বাদশা, নওয়াগাওঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আব্দুল জব্বার, বিশিষ্ট মুরব্বি মজর আলী, আপ্তাব আলী, নসিবুর রহমান, মতিউর রহমান, সাজিদুর রহমান, মুরাদ আলী প্রমুখ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com