কাতার প্রতিনিধিঃ | রবিবার, ২৩ মার্চ ২০২৫ | প্রিন্ট | ১১৯৭ বার পঠিত | পড়ুন মিনিটে
সামাজিক ও মানবিক সংগঠন মনোহরগন্জ উন্নয়ন ফোরাম,কুমিল্লা এর সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন গত শুক্রবার কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে দোহা ত্যাগ করেন।
আসছে ঈদুল আজহা দেশের মাটিতে উদযাপন করতে ও রমজানে এলাকার এতিম ও দুস্থদের সঙ্গে নিয়ে ইফতার আয়োজনে তার অংশ নেওয়ার কথা রয়েছে। কুমিল্লা জেলার মনোহরগন্জ উপজেলার জননন্দিত এই সাবেক ছাত্রনেতা করোনা কালিন সময় ও ২০২৪ এর বন্যায় অসহায় মানুষের পাসে বিভিন্ন খাদ্য উপহারের মাধ্যমে সহযোগিতার উদ্যোগ নিয়ে এগিয়ে এসেছিলেন।
উল্লেখ্য, কাতারে দিগন্ত এক্সপ্রেস কন্ট্রাকটিং এন্ড হসপিটালিটি এর চেয়ারম্যান এবং কে আর এস ফাউন্ডেশন,বাংলাদেশ এর চেয়ারম্যান ও দিগন্ত কন্ট্রাকটিং এন্ড প্রপার্টি সৌদি আরব এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com