শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

কুমিল্লা উত্তর কমিউনিটি অব পর্তুগালের ইফতার মাহফিল।

পর্তুগাল প্রতিনিধি   |   সোমবার, ২৪ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   ১৫৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুমিল্লা উত্তর কমিউনিটি অব পর্তুগালের ইফতার মাহফিল।
৩১

ইউরোপের দেশ পর্তুগালে অবস্থানরত কুমিল্লা উত্তরের ৮টি উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা উত্তর কমিউনিটি অব পর্তুগালের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। গতকাল ২৩মার্চ রবিবার লিসবনের আলামেদায় অবস্থিত দিজাজ রেষ্টুরেন্টের হল রুমে পবিত্র কোরআন তেলওয়াতের মাধ্যমে ইফতার মাহফিল শুরু হয়। কুমিল্লা উত্তর কমিউনিটি অব পর্তুগালের সিনিয়র সভাপতি মো: এনামুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: জহিরুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি দিদারুল ইসলাম।

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক সেন্টোরের সভাপতি রানা তাসলিম উদ্দীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিআরসিআইপিটির সভাপতি আবূ নাঈম মোহাম্মদ শহীদুল্লাহ্, পর্তুগাল বাংলা প্রেসক্লাবের সভাপতি রনি মোহাম্মদ, পর্তুগাল বাংলা প্রেসক্লাবের সাবেক সভাপতি রাসেল আহম্মেদ, পর্তুগাল সাহিত্য সংসদের উপদেষ্টা রনি হোসাইন, রাজিব আল মামুন, বিশিষ্ট ব্যবসায়ী জহির ক্যাশ এন্ড কারীর স্বত্বাধীকারী জহিরুল ইসলাম, মোরারিয়া বিজনেস ফোরামের আহ্বায়ক আমিনুল ইসলাম, সদস্য সচিব মাসুম আহমদ ও স্বপ্নীল নিশান।

এছাড়াও ইফতারে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর কমিউনিটি অব পর্তুগালের, সহ সভাপতি জুবায়ের আহম্মেদ ইমন, জামাল তালুকদার, যুগ্ম-সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, শাহাজালাল মাসুদ, মেহেদি হাসান বাবু, আতিকুর রহমান সুমন, সহ- সাংগঠনিক সম্পাদক, জামিল আহম্মেদ, প্রচার সম্পাদক প্রান্ত সাহা। আর্ন্তজাতিক বিষয়ক সম্পদাক সম্পদাক মোহাম্মদ সোহাগ (শাওন) মো: হযরত আলী মোল্লা, কার্যকরী সদস্য নাঈম মুহিত, আমিনুল ইসলাম, সাইফ উদ্দিন, সাদ্দাম হোসেন, মামুন মিয়া প্রমূখ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com