শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো মহান স্বাধীনতা ও জাতীয় দিবস

আনোয়ার হোসেন   |   বুধবার, ২৬ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   ৮৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো মহান স্বাধীনতা ও জাতীয় দিবস
১১

গাইবান্ধায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। সুর্যোদয়ের আগে একত্রিশ বার তোপধ্বনির মাধ্যমে স্বাধীনতা ও জাতীয় দিবসের সূচনা করা হয়। এবং শহরের পৌর পার্কের বিজয়স্তম্ভে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মৃতিরপ্রতি পুস্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ ও পুলিশ সুপার নিশাত এঞ্জেলা। পর্যায়ক্রমে জেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী ও সরকারি- বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। সকাল সাড়ে ৯টায় শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে জেলা প্রশাসক কর্তৃক আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন ও শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ পরিদর্শন করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। এছাড়াও স্বাধীনতা দিবস স্মরণে চিত্রাংক ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান, জাতীর শান্তি ও সম্মৃদ্ধি কামনায় মসজিদ, মন্দির ও গীর্জায় বিশেষ মোনাজাত, স্বাধীনতা যুদ্ধের উপর নির্মিত প্রামান্য চিত্র প্রদর্শনী, হাসপাতাল, জেলখানা ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com