শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ওমানস্থ বাংলাদেশ সোশ্যাল ক্লাবের বৃহত্তর কুমিল্লা উইং এর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পলাশ শীল ওমান:   |   বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   ১১৩৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ওমানস্থ বাংলাদেশ সোশ্যাল ক্লাবের বৃহত্তর কুমিল্লা উইং এর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
১৭

পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে ওমানস্থ বাংলাদেশ সোশ্যাল ক্লাবের কমিউনিটি উইং বৃহত্তর কুমিল্লা উইং।

ওমানের রাজধানী মাস্কাটের আল-ফালাজ ৪ স্টার হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রায় ৫০০ বাংলাদেশি কমিউনিটির সদস্য অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৃহত্তর কুমিল্লা উইং এর সভাপতি ইঞ্জিনিয়ার রাকিবুল হাসান। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সাঈদুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাস মাস্কাটের প্রথম সচিব (শ্রম উইং) জনাব আসাদুল হক।গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের চেয়ারম্যান সিআইপি সিরাজুল হক সাহেব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওমান রয়েল পুলিশের কর্নেল নাসের বিন মনসুর আল সালতি।

আরো উপস্থিত ছিলেন—
বাংলাদেশ সোশ্যাল ক্লাবের সহ-সভাপতি সিআইপি আজিমুল হক বাবুল, সিআইপি রেজাউল করিম, সাধারণ সম্পাদক এম এন আমিনসহ কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ— ইব্রাহিম চৌধুরী, হাজী হাবিবুর রহমান, সৈয়দ মঞ্জুরুল ইসলাম, প্রকৌশলী হাসানুজ্জামান, কামাল উদ্দিন, অধ্যাপক ওসমান গনি, নুর হোসেন তালুকদার, ঈসা সিরাজ চৌধুরী এবং ওমান কমিউনিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ আমিনুল ইসলাম।
ইফতার কমিটির আহ্বায়ক ছিলেন আব্দুল মাতিন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
সিনিয়র সহ-সভাপতি শাহজাহান, উপদেষ্টা প্রকৌশলী আব্দুল লতিফ, উপদেষ্টা জামাল ও ফরিদ, সহ-সভাপতি মশিউর রহমান, লোকমান আহমেদ, সাংগঠনিক সম্পাদক জাহিদুল রাজিব, কোষাধ্যক্ষ প্রকৌশলী ইসমাইল হোসেন, কার্যকরী সদস্য জসীমউদ্দিন প্রধান, যুগ্ম সম্পাদক মো. দুলাল, রবি আউয়াল খোকন, আল-আমিন মোহাম্মদ, প্রচার সম্পাদক আরিফ হোসেন, সহকারী প্রচার সম্পাদক সালাউদ্দিন, ক্রীড়া সম্পাদক প্রকৌশলী খোরশেদ আলম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো. মোজাম্মেল হোসেন, আপ্যায়ন সম্পাদক মো. হানিফ, স্বেচ্ছাসেবক সম্পাদক আনোয়ার, নুর মোহাম্মদ, হাসানসহ কুমিল্লা উইং এর নেতৃবৃন্দ।

এছাড়াও বিভিন্ন উইংয়ের নেতৃবৃন্দ, বাংলাদেশ স্কুল, সাহাম স্কুল, সোহার স্কুল, জালান ও সিনোয়া স্কুলের শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবক প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
কমিউনিটির বিশেষ ব্যক্তিবর্গ, বিভিন্ন এক্সচেঞ্জ হাউজ এবং জুয়েলারি হাউজের কর্মকর্তারা অনুষ্ঠানে যোগ দেন।

প্রবাসে রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে অবদান রাখায় বাংলাদেশ সরকারের সিআইপি পদকে ভূষিত কুমিল্লার কৃতি সন্তান প্রকৌশলী শাহআলী এবং ব্যবসায়ী তৌফিক পলাশকে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

এছাড়া, কুমিল্লার আরেক কৃতি সন্তান, স্টার লাইফ ও স্টার গোল্ড কোম্পানির ওমান কান্ট্রি ম্যানেজার এবং উইং এর যুগ্ম সম্পাদক জাকির হোসেন তার কোম্পানির পক্ষ থেকে আগত অতিথিদের মনোমুগ্ধকর ঈদ উপহার প্রদান করেন।

ইফতার মাহফিলে স্পন্সর হিসেবে অংশগ্রহণ করে হামদান এক্সচেঞ্জ। উইং এর সহ-সভাপতি এবং হামদান এক্সচেঞ্জের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মাহাবুব আলম এই অংশগ্রহণ নিশ্চিত করেন।

প্রধান উপদেষ্টা প্রকৌশলী ফোরকান উদ্দিন আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।সবশেষে সভাপতি ইঞ্জিনিয়ার রাকিবুল হাসান উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং সমাপনী বক্তব্য দেন।বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত পরিচালনা করেন মাওলানা মাহাবুবুর রহমান সাহেব।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com